
মেষ- নিকট বন্ধু বা প্রিয়জনের সঙ্গে মতবিরোধ ও একাকীত্বে মন ভারাক্রান্ত হতে পারে। মেজাজ নিয়ন্ত্রণে রাখা বিশেষ প্রয়োজন। তবে শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল।

বৃষ- পেশাগত জীবন ও কাজের ক্ষেত্রে শুভ প্রভাব বজায় থাকবে। ব্যবসার পরিধি বৃদ্ধি পাবে এবং লাভের মুখ দেখবেন। আধ্যাত্মিক ভাবনায় মন আকৃষ্ট হবে এবং উচ্চশিক্ষায় শুভ পরিণাম মিলবে।

মিথুন- পারিবারিক কোনো শুভ অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনজনের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে। শিল্প ও সৃজনশীল কাজে সাফল্য মিললেও মানসিক অস্থিরতা কাটতে সময় নেবে।

কর্কট- কোনো ঘনিষ্ঠ জনের থেকে মূল্যবান উপহার লাভের সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা দক্ষতার স্বীকৃতি মিলবে। গবেষণা ও মৌলিক কাজের সঙ্গে যুক্তদের অগ্রগতি ঘটবে।

সিংহ- নানা উৎস থেকে আয়ের সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে সুনাম ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। তবে দুর্ঘটনার আশঙ্কা থাকায় পথচলাচল ও শারীরিক নড়াচড়ায় বাড়তি সতর্ক থাকা দরকার।

কন্যা- সামান্য কারণে ক্রোধ প্রকাশ করলে সামাজিক বা পেশাগত ক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। ব্যবসা ও জীবিকায় উন্নতি বজায় থাকবে, বিশেষ করে তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সময়টি শুভ। আঘাতের বিষয়ে সাবধান থাকুন।

তুলা- দীর্ঘ প্রতীক্ষা ও চেষ্টার পর নতুন কর্মসংস্থানের যোগ তৈরি হতে পারে। আর্থিক অবস্থার সন্তোষজনক উন্নতি হবে। তবে কথাবার্তায় সংযম না রাখলে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসা ভালো চলবে।

বৃশ্চিক- কাজের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি ঘটবে। জমি-জায়গা সংক্রান্ত আইনি বিষয়ে অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা। বাণিজ্যে মুনাফা বাড়বে, তবে স্বাস্থ্যের প্রতি অবহেলা করা ঠিক হবে না।

ধনু- পরিকল্পিত কাজের ক্ষেত্রে সাফল্য মিলবে। আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয়ের রাশ টানা প্রয়োজন। পড়াশোনা ও বিদ্যাচর্চায় সন্তোষজনক উন্নতি ঘটবে।

মকর- অর্থভাগ্যের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। পেশা ও ব্যবসা উভয় ক্ষেত্রেই লাভজনক পরিস্থিতি তৈরি হবে। বিদেশ থেকে আসা কোনো বস্তু উপহার হিসেবে পেতে পারেন। তবে মনের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখা উচিত।

কুম্ভ- সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটবে, সঙ্গে সামাজিক সম্মান ও উপার্জন দুই-ই বাড়বে। ব্যবস্থাপনা ও প্রশাসনিক পেশার কর্মীদের জন্য উন্নতির পথ প্রশস্ত হবে। বৈষয়িক দিক শক্তিশালী থাকবে।

মীন- বিদেশি কোনো সংস্থায় নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে এবং ব্যবসাতেও শুভ ফল পাবেন। শারীরিক অবস্থা সামগ্রিক ভাবে স্থিতিশীল থাকবে।







