মেষ: সন্তানদের পারস্পরিক বিবাদে পারিবারিক ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা। ব্যবসা সম্প্রসারণের প্রচেষ্টা সফল হতে পারে। অর্থ লাভের যোগ রয়েছে।
বৃষ: একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম ও সঞ্চয়ের যোগ। দীর্ঘদিনের কোনো ইচ্ছাপূরণ হতে পারে। সন্তানের বিদ্যায় শিক্ষায় উন্নতি।
মিথুন: সপরিবারে ভ্রমণের যোগ। পেট ও নার্ভের সমস্যায় কষ্টভোগ। সৃজনশীল কর্মের প্রচেষ্টায় সাফল্য ও অগ্রগতি।
কর্কট: সর্দি কাশি ও বাতজ পীড়ায় কষ্টের আশঙ্কা। সৃজনশীল কর্মে সাফল্য ও সম্মান। ব্যবসায় লাভ হবে।
সিংহ: সৃজনশীল কাজকর্মে উল্লেখযোগ্য সাফল্য। ক্রোধ বৃদ্ধিতে বিড়ম্বনা।
কন্যা: বিদ্যার্থীদের পক্ষে দিনটি শুভ। অফিস কর্মীদের কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে। শরীর-স্বাস্থ্যের যত্নের দিকে নজর দিন।
তুলা: গবেষণাকর কাজে নিযুক্তদের বিশেষ উন্নতি ও সেই সূত্রে সম্মান বৃদ্ধি। ব্যবসায়ী ও পেশাদারদের পক্ষে দিনটি অনুকূল। আয় বাড়বে।
বৃশ্চিক: গৃহ পরিবেশে জটিলতা বাড়বে। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের সঙ্গে সুসম্পর্কের অভাব। অর্থ ও কর্মে উন্নতি।
ধনু: একাধিক সূত্রে অর্থ লাভ। কাজকর্মে বিশেষ সাফল্য ও সুনাম। বিদ্যার্থীদের বিদ্যাচর্চায় বাধা।
মকর: ব্যবসায় আজকের দিনটি শুভ। একাধিক নতুন যোগাযোগ বা বরাত পেতে পারেন। আর্থিক শক্তি বৃদ্ধি। শত্রু বাড়বে।
কুম্ভ: ধনাগম ভাগ্য অনুকূল। ব্যবসায় উন্নতি। চলাফেরায় সাবধান হন। মনে চাঞ্চল্য।
মীন: অতিরিক্ত মানসিক অস্থিরতার জন্য কাজকর্মে ভুল হতে পারে। বিদ্যার্থীদের পক্ষে দিনটি শুভ। আয় বাড়বে।






