মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠি ফেরত চলে যাচ্ছে। সাধারণ মানুষ থেকে দলের কর্মী কারোর চিঠিই এসে পৌঁছচ্ছে না তৃণমূল সুপ্রিমোর কাছে। ফেরত যাওয়া চিঠি হাতে নিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: এতো স্পর্ধা! সুপ্রিম নির্দেশের পরেও পড়ুয়াকে নোটিশে ম্যাজিস্ট্রেটকে তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে কল্যাণ জানিয়েছেন,"কত নীচে নামতে পারে বিজেপি। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাচ্ছেন। কিন্তু দলনেত্রীর হাতে তা পৌঁছচ্ছে না। কালীঘাট পোস্ট অফিস চিঠিগুলি ফেরত পাঠিয়ে দিচ্ছে।"
আরও পড়ুন: ‘RAY’ না ‘ROY’? সুমিতের পদবির বানান নিয়ে নয়া বিতর্ক সুপ্রিম কোর্টে
শ্যামল কান্তি দাস মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছিলেন কিন্তু সেই চিঠিও ফেরত পাঠিয়ে দিয়েছে কালীঘাট পোস্ট অফিস। সেই চিঠি হাতেই কল্যাণ এই অভিযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি না পৌঁছনো নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
















