Friday, April 3, 2026

অবসরের দিনই রাজ্যের মুখ্যসচিবের পদে আরও ৬মাস মেয়াদ বাড়ল মনোজ পন্থের

Date:

Share post:

রাজ্যে মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Pant) মেয়াদ ৬ মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্র। ৩০ জুন তাঁর তাঁর সরকারি কর্মজীবনের নির্ধারিত শেষ দিন ছিল। কিন্তু নবান্ন (Nabanna) থেকে পাঠানো প্রস্তাবে সাড়া দিয়ে কেন্দ্র তাঁর কার্যকালের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। প্রশাসনিক স্তরেই এই সিদ্ধান্তকে রাজ্যের স্থিতাবস্থা বজায় রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বা অন্য কোনো অবস্থার বর্তমান পরিস্থিতি সুষ্ঠ ভাবে পরিচালনা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৩ সালের জুন মাসে মুখ্যসচিব হন মনোজ পন্থ (Manoj Pant)। তাঁর নেতৃত্বে রাজ্য প্রশাসন পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা ভোট পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ দফা নির্বিঘ্নেই সামলেছে। তার আগে ওই পদে ছিলেন ভগবতী প্রসাদ গোপালিকা। গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় অনুমোদন চেয়েছিল রাজ্য, কিন্তু তাতে সায় দেয়নি রাজধানী। এরপরই পন্থকে মুখ্যসচিব হিসেবে বেছে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মনোজ পন্থের অবসর নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তাঁর উত্তরসূরি কে হবেন, সেই নিয়ে অনেক আলোচনা হয়।

এই দৌড়ে প্রথম সারিতে ছিলেন দুই বর্ষীয়ান আইএএস অফিসার- বর্তমান ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিব বিবেক কুমার (১৯৯০ ব্যাচ) এবং বর্তমান অর্থ সচিব প্রভাতকুমার মিশ্র (১৯৯৩ ব্যাচ)। উল্লেখ্য, প্রভাত মিশ্রকে নিয়েও এর আগেও মুখ্যসচিব নিয়োগ ঘিরে জট তৈরি হয়েছিল। ২০২৩ সালে মনোজ পন্থের পূর্বসূরি আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের পরে প্রভাত মিশ্রের নামে মুখ্যসচিব পদে বিজ্ঞপ্তি জারি হলেও পরে তা বাতিল করে মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়। সোমবার বিকেলের পরে অবশেষে জল্পনার ইতি ঘটল বলে প্রশাসনিক সূত্রের খবর।

২০২৪ সালের অগাস্ট মাসে মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্থ। এরপর থেকে রাজ্যের প্রশাসনিক কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের তিনি মুখ্য চালক হয়ে উঠেছেন। সরকারি সূত্রের খবর, আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে মুখ্যসচিব বদল নিয়ে কোনও ‘প্রশাসনিক ঝুঁকি’ নিতে চাইছে না রাজ্য সরকার। ফলে আগামী কয়েক মাসে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তে এখনও মনোজ পন্থকেই ভরসা রাখছে নবান্ন।
আরও খবরঅপরাধীদের সর্বোচ্চ শাস্তি-নির্যাতিতার ন্যায়বিচারের ব্যবস্থা হবে: কসবা-কাণ্ডে পোস্ট কলকাতা পুলিশের

তবে ৩১ ডিসেম্বরেই তাঁর বর্ধিত মেয়াদ শেষ হবে। ফলে ভোটের মুখে ফের নতুন মুখ্যসচিব নিযুক্ত করা হবে, নাকি আরও এক দফা মেয়াদ বাড়বে মনোজের—তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরের পর্যায়ে নেবে সরকার।

বিশ্ব ব্যাঙ্কের উচ্চপদস্থ দায়িত্বে যোগ দেওয়ার সম্ভাবনা থাকা মনোজ পন্থের ভবিষ্যৎ প্রশাসনিক পরিকল্পনা ঘিরে আগ্রহও রয়েছে আমলাতন্ত্রে। তবে আপাতত রাজ্যের শীর্ষ প্রশাসনিক দায়িত্বে তিনি বহাল থাকছেন-এটা নিশ্চিত হওয়ায় নানা জল্পনায় ইতি পড়ল বলেই মনে করা হচ্ছে।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...