মেষ: অভিনয় ও হস্তশিল্পের সঙ্গে যুক্তদের কর্মক্ষেত্রে সাফল্য ও সুনাম লাভের যোগ রয়েছে। পেশাগত উন্নতির পাশাপাশি উপার্জনও বাড়তে পারে। তবে মনে কিছুটা উদাসীনতা দেখা দিতে পারে। 

বৃষ: পারিপার্শ্বিক পরিবেশে শত্রুতা বাড়তে পারে। তাই আচরণে সংযত ও সতর্ক থাকুন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় অগ্রগতি হবে। 

মিথুন: হঠাৎ মানসিক উত্তেজনা ও কঠিন কথা বলার কারণে কর্মক্ষেত্র বা পারিবারিক পরিবেশে বিরোধ তৈরি হতে পারে। সংযত থাকলে কাজকর্মে অগ্রগতি ও উপার্জন বৃদ্ধি হবে। 

কর্কট: শেয়ার বাজার-সহ অপ্রত্যাশিত কোনও ক্ষেত্র থেকে অর্থলাভ হতে পারে। তবে দুপুরের পর কাজের গতি কিছুটা ব্যাহত হতে পারে। ধর্মীয় কাজে দান করে মানসিক শান্তি পাবেন।

সিংহ: পড়াশোনায় অমনোযোগিতা দেখা দিতে পারে। মানসিক উত্তেজনা ও অপ্রিয় আচরণ এড়িয়ে চলুন। গুরুজনের স্বাস্থ্যোন্নতির সুখবর পেতে পারেন।

কন্যা: ধর্মীয় বা সেবামূলক কাজে অংশগ্রহণ এবং দানধ্যানে মানসিক শান্তি মিলবে। বেকারদের চাকরি পাওয়ার সুখবর আসতে পারে। 

তুলা: কর্মক্ষেত্রে সুনাম বাড়বে এবং অর্থলাভের যোগ রয়েছে। তবে পারিবারিক পরিবেশে অশান্তি ও মনঃকষ্ট হতে পারে। স্বাস্থ্যের দিকেও নজর দিন।

বৃশ্চিক: কাজকর্ম ও ব্যবসার ক্ষেত্রে দিনটি শুভ। অর্থলাভের সম্ভাবনা রয়েছে। পেশাদার ইঞ্জিনিয়ার ও বাস্তুবিদদের জন্য দিনটি বিশেষভাবে অনুকূল।

ধনু: আকস্মিকভাবে শারীরিক সমস্যা বাড়ায় ঘরে-বাইরে বিরোধ তৈরি হতে পারে। তবে কাজকর্মের গতি বজায় থাকবে। অপ্রত্যাশিত কোনও ক্ষেত্র থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে।

মকর: ব্যবসায় কেনাবেচা ও লাভ বাড়বে। দীর্ঘমেয়াদি সঞ্চয় বা বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য অর্থলাভ হতে পারে। শারীরিক দিক মোটামুটি ভালো থাকবে।

কুম্ভ: পেশাদারি উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে। কাজকর্মে দিনটি অনুকূল। সুপরিকল্পনার মাধ্যমে ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে।

মীন: একাধিক সূত্র থেকে উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসা, পেশা বা অন্যান্য কাজে ব্যস্ততা বাড়বে। তবে পড়াশোনা ও বিদ্যাচর্চায় মনোযোগের অভাব দেখা দিতে পারে।