
মেষ: আপনজনের দূরত্বে মনে বিষাদ ও হতাশার মেঘ। কর্মজীবন ও ব্যবসায় বাড়তি দায়িত্বের চাপ থাকবে। তবে অর্থলাভের দিকটি অনুকূল এবং সমাজে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

বৃষ: ঈশ্বর আরাধনায় মনের গ্লানি দূর হবে। বিশিষ্ট ও গুণী ব্যক্তিদের সাহচর্যে মানসিক উল্লাস। আর্থিক ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির লক্ষণ।

মিথুন: নানাবিধ জটিলতা পেরিয়ে কাজে গতি ফিরবে। আধ্যাত্মিক চর্চায় মন বসবে না। দুপুরের পর অর্থপ্রাপ্তির শুভ যোগ। শারীরিক সুস্থতার বিষয়ে বাড়তি নজর দিন।

কর্কট: পেশাগত জীবনে সাফল্য ও পরিচিতি বৃদ্ধি পাবে। কৃষিজাত পণ্য ও তরল দ্রব্যের ব্যবসায় বাড়তি মুনাফা। আর্থিক ও বৈষয়িক সমৃদ্ধির ইঙ্গিত।

সিংহ: নতুন কর্মোদ্যোগে শুভ ফল লাভ। ধর্মাচরণে আগ্রহ বাড়বে। আয়ের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি অর্থ জমানোর সুযোগ তৈরি হবে।

কন্যা: বন্ধুর সঙ্গে মতভেদ বা মনোমালিন্যের আশঙ্কা। গৃহকোণে কিছুটা অশান্তির আবহ থাকবে। তবে পেশাগত ও অর্থনৈতিক উন্নতি বজায় থাকবে।

তুলা: ব্যবসায় দ্রুত লাভের মুখ দেখতে পারেন। শিল্প ও সৃষ্টিশীল কাজে সামাজিক সমাদর লাভ। শারীরিক ক্লেশ ও অসুস্থতার যোগ রয়েছে।

বৃশ্চিক: বাণিজ্য ক্ষেত্রে নতুন সুযোগ ও লাভের বহর বাড়বে। কথাবার্তায় রাশ টানা এবং ব্যবহারে সংযম রাখা জরুরি। চোট-আঘাত বা রক্তপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ধনু: জীবিকার তাগিদে দূরযাত্রায় শুভ ফল মিলবে। বিজ্ঞান শাখার বিদ্যার্থীদের জন্য সময়টি অত্যন্ত আশাব্যঞ্জক। আর্থিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধির সম্ভাবনা।

মকর: পুণ্যকর্মে আগ্রহ তৈরি হবে এবং পরোপকারে মানসিক শান্তি। ব্যবসায়িক ও পেশাগত পরিসরে অগ্রগতি ঘটবে। উপার্জন বাড়লেও পেশাগত ক্ষেত্রে কিছু সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

কুম্ভ: বিবিধ উৎস থেকে ধনলাভের সম্ভাবনা। তবে ব্যবসায় অর্থ খাটানোর আগে বিচার-বিবেচনা প্রয়োজন। স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে।

মীন: ব্যবসায়িক পরিকল্পনায় কাঙ্ক্ষিত সাফল্য লাভ। অর্থ উপার্জন ও শিক্ষাক্ষেত্রে অগ্রগতির ধারা অব্যাহত থাকবে। চিত্তে চঞ্চলতা দেখা দিতে পারে, তবে ধর্মের প্রতি টান থাকবে।






