কলকাতা ৩৩°সে
ব্রেকিং
কোথায় নিয়ে যাওয়া হল অভিজিত-সৌরভদের, মুখে কুলুপ প্রশাসনেরজ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বামেদের মিছিল! M.A. বেবি-সহ আটক একাধিক শীর্ষ নেতাদিল্লি বিমানবন্দরে নামার আগেই প্লেন থেকে আটক অভিজিৎ-আশুতোষ-সৌরভরাবাড়ি থেকে আটক ইউটিউবার ধ্রুব, দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হওয়ার সম্ভাবনা অভিজিতদের!যন্তর মন্তরে ড্রোন নজরদারি, CJP সমর্থকদের জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশেরবিমানবন্দর থেকে যন্তরমন্তর, ককরোচদের আটকাতে দিল্লি জুড়ে পুলিশ-আধাসেনার বাড়বাড়ন্ত'ভোট চুরি-আন্দোলনের' মধ্যেই উপনির্বাচনে বিজেপির জয়ে আপ্লুত মোদি!বহরমপুরের ভোটার হয়েও কীভাবে রেজিনগরে ভোট শাখারভের! কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকেরপুজোর আগে রাস্তা-আলো-পরিচ্ছন্নতায় জোর, ১৪ অক্টোবরের মধ্যে বেতন মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর'N-GEN' পোস্ট অফিসে জোর, তরুণদের টানতে কফি কর্নার থেকে ওয়াই-ফাইকোথায় নিয়ে যাওয়া হল অভিজিত-সৌরভদের, মুখে কুলুপ প্রশাসনেরজ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বামেদের মিছিল! M.A. বেবি-সহ আটক একাধিক শীর্ষ নেতাদিল্লি বিমানবন্দরে নামার আগেই প্লেন থেকে আটক অভিজিৎ-আশুতোষ-সৌরভরাবাড়ি থেকে আটক ইউটিউবার ধ্রুব, দিল্লি বিমানবন্দরে গ্রেফতার হওয়ার সম্ভাবনা অভিজিতদের!যন্তর মন্তরে ড্রোন নজরদারি, CJP সমর্থকদের জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশেরবিমানবন্দর থেকে যন্তরমন্তর, ককরোচদের আটকাতে দিল্লি জুড়ে পুলিশ-আধাসেনার বাড়বাড়ন্ত'ভোট চুরি-আন্দোলনের' মধ্যেই উপনির্বাচনে বিজেপির জয়ে আপ্লুত মোদি!বহরমপুরের ভোটার হয়েও কীভাবে রেজিনগরে ভোট শাখারভের! কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিষেকেরপুজোর আগে রাস্তা-আলো-পরিচ্ছন্নতায় জোর, ১৪ অক্টোবরের মধ্যে বেতন মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর'N-GEN' পোস্ট অফিসে জোর, তরুণদের টানতে কফি কর্নার থেকে ওয়াই-ফাই
রাশিফল

ভাগ্যের চাকা কোন দিকে? রইল বারো রাশির খুঁটিনাটি পূর্বাভাস

ভাগ্যের চাকা কোন দিকে? রইল বারো রাশির খুঁটিনাটি পূর্বাভাস

 

মেষ - টাকার দিকটা বেশ শক্তপোক্ত হবে, কাজকর্মেও গতি আসবে। তবে উন্নতি দেখলে আশপাশে চক্রান্তকারীর সংখ্যাও বাড়ে, তাই একটু সতর্ক থাকুন। মনের ওপর অহেতুক চাপ তৈরি হতে দেবেন না।

 

বৃষ - ক্রিয়েটিভ কাজকর্ম  বা সমাজসেবামূলক উদ্যোগে আলাদা পরিচিতি ও সম্মান পাবেন। পড়াশোনায় দারুণ সময়। আয়ের ধারা স্বাভাবিক এবং ইতিবাচক থাকবে।

 

মিথুন - হাতে আচমকা পয়সাকড়ি আসার সুযোগ রয়েছে। তবে দৈনন্দিন কাজে ছোটখাটো জটিলতা দেখা দিতে পারে। যাঁরা রিসার্চ বা গভীর পড়াশোনার সঙ্গে যুক্ত, তাঁদের দিনটি ভালো যাবে।

 

কর্কট - কাজের প্রয়োজনে জায়গা বদল বা ট্রাভেল আপনার জন্য শুভ ফল আনবে। প্রফেশনাল কোনো কোর্সের হাত ধরে নতুন চাকরির সুযোগ মিলতে পারে। আর্থিক ভাগ্য উজ্জ্বল।

 

সিংহ - হায়ার স্টাডিজে বড়সড় সাফল্য পাওয়ার যোগ। ক্যারিয়ার ও অর্থভাগ্যের গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও ভেতরে ভেতরে অদ্ভুত একটা অস্থিরতা কাজ করতে পারে। শান্ত থাকুন।

 

কন্যা - পকেটে বাড়তি টাকা আসবে ঠিকই, কিন্তু কর্মক্ষেত্রে পেছন থেকে কেউ কাঠি করার চেষ্টা করতে পারে। অফিসে সংযত থাকুন আর বাড়ির পরিবেশ যাতে ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখুন।

 

তুলা - ব্যবসার নতুন কোনো পরিকল্পনা থাকলে এগোনো যায়। তবে টাকার লেনদেন বা চুক্তিপত্রে সই করার সময় চোখ-কান খোলা রাখবেন। শরীর খুব একটা খারাপ না হলেও একদম নিখুঁত যাবে না।

 

বৃশ্চিক - অর্থভাগ্য পাশে থাকবে, কাজের জায়গাতেও সহজে সাফল্য মিলবে। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে, তবে নিজের বা পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা দেখা দিতে পারে।

 

ধনু - ব্যবসা বড় করার দারুণ সুযোগ আসবে, সেই সঙ্গে আয়ের অঙ্কটাও বাড়বে। পেশাগত জীবনে বেশ কয়েক ধাপ এগিয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত রয়েছে।

 

মকর - কাজের জায়গায় হঠাৎ আসা কিছু অচলাবস্থা মন খারাপের কারণ হতে পারে। তবে আর্থিক দিক দিয়ে কোনো টানাপোড়েন থাকবে না। শরীর নিয়ে অবহেলা না করাই ভালো।

Sponsored

Shyam Sundar In Article

 

কুম্ভ - ব্যবসা ও চাকরি—দুই জায়গাতেই অগ্রগতির স্পষ্ট যোগ। টাকাপয়সার কোনো অভাব হবে না। তবে মেজাজ চড়ে যাওয়ার আশঙ্কা প্রবল, রাগ নিয়ন্ত্রণ না করলে নিজের ক্ষতি হতে পারে।

Sponsored

Techno India In Article

 

Sponsored

Probe In Article

মীন - কাজের জায়গা ও ব্যাংক ব্যালেন্স—দুটোই বেশ চমকপ্রদ থাকবে। তবে শরীর নিয়ে সতর্ক থাকতে হবে; হঠাৎ আঘাত পাওয়া বা চোট-আঘাতের সম্ভাবনা থাকায় চলাফেরায় বাড়তি সাবধানতা দরকার।

আরও পড়ুন

More from রাশিফল

View All →