Friday, May 15, 2026

একই মাসে ‘চৌরঙ্গী’র তৃতীয় নক্ষত্র পতন! প্রয়াত গীতিকার মিল্টু ঘোষ

Date:

Share post:

“এসো মা লক্ষ্মী বসো ঘরে“- এই গান ছাড়া ভাবাই যায় না বাঙালীর কোজাগরী লক্ষ্মীপুজো। লক্ষ্মীবারের সকালেই প্রয়াত হলেন সেই গানের গীতিকার মিল্টু ঘোষ। তিনি জনপ্রিয় বাংলা ছবি ‘চৌরঙ্গী’র গীতিকার ছিলেন। ফেব্রুরি মাস পড়তে না পড়তেই একে বিদায় নিচ্ছেন ‘চৌরঙ্গী’র নক্ষত্ররা। অভিনেত্রী অঞ্জনা ভৌমিক (Anjana Bhowmik), সুরকার অসীমা মুখোপাধ্যায়ের (Asima Mukharjee) পরে এবার মিল্টু ঘোষ (Miltu Ghosh)।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মিল্টু ঘোষ। বয়স হয়েছিল ৯০ বছর। নবতিপর গীতিকারের বাড়ি বরানগরে। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার, সকাল ৯টা নাগাদ তাঁর মৃত্যু হয়। ‘চৌরঙ্গী’ ছবির মান্না দে-র গাওয়া উত্তম কুমারের ঠোঁটে “বড় একা লাগে“ গান আজও বাঙালি শ্রোতার কানে বাজে।

আশ্চর্যজনকভাবে ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসের শুরুতে চলে গেলেন ‘চৌরঙ্গী’ -র নায়িকা অঞ্জনা ভৌমিক। গত সপ্তাহেই মৃত্যু হয় সুরকার-প্রযোজক অসীমা মুখোপাধ্যায়ের। “বড় একা লাগে“ গানটি সুরকার ছিলেন তিনি। এবার চলেছে গেলেন ওই গানের গীতিকার মিল্টু ঘোষ। পরপর তিন নক্ষত্র পতনে শোকস্তব্ধ টলিউড৷

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...