বৈধ বাঙালিদের নাম বাদ, ৬০ লক্ষ বাঙালির নাম বিচারাধীন! প্রতিবাদে নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ বাংলা পক্ষ-র

রাতে কলকাতায় আসবেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগেই লক্ষ লক্ষ বৈধ বাঙালির নাম বাদ দেওয়া এবং ৬০ লক্ষ বাঙালির নাম বিচারাধীন রাখার প্রতিবাদে নির্বাচন কমিশনের (Election Commission) অফিসের বাইরে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ (Bangla Pakkha)।
Sponsored

রবিবার, বাংলাপক্ষের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, বাংলায় রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী রয়েছে বলে জিগির তুলে এসআইআর (SIR) চালু করা হয়েছে। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা খতিয়ে দেখে তাদের দাবি, সেখানে কোনও রোহিঙ্গার নাম পাওয়া যায়নি। বরং বহু বৈধ বাঙালি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে।
সংগঠনের দাবি, যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে অধিকাংশই হিন্দু বাঙালি। মতুয়া সম্প্রদায় ও উদ্বাস্তু হিন্দু বাঙালিদের নামও তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে, বিচারাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ মানুষের বড় অংশই মুসলমান বাঙালি, যারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও সমস্যার মুখে পড়ছেন।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চের রাজ্য সফরের দিনই বিক্ষোভে সামিল হন বাংলা পক্ষের সদস্যরা। কালো পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে প্রতিবাদ জানান।
বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার সম্পাদক (District Secretary) কুশনাভ মণ্ডল (Kushnav Mandal), উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার সম্পাদক পিন্টু রায় (Pintu Ray), সঞ্জু গুহ (Sanju Guha), অভিজিৎ দে (Abhijit Dey) সহ অন্যান্য নেতারা।
বাংলা পক্ষের দাবি, দ্রুত ৬০ লক্ষ বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় যুক্ত করতে হবে। একইসঙ্গে যেসব বৈধ ভোটারের নাম অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে, সেগুলিও অবিলম্বে পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
5h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
8h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
11h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
12h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
