মেষ: কর্মক্ষেত্রে অগ্রগতি ও যশ-খ্যাতি লাভ। সহকর্মীদের গোপন বিরোধিতা সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। পারিবারিক বা শরিকি সম্পত্তি নিয়ে মতবিরোধে মানসিক চাপ বৃদ্ধি।

বৃষ: পেশাগত যে কোনো কাজে শুভ ফল। আয় বৃদ্ধির চমৎকার সুযোগ আসবে। বৈবাহিক জীবন আনন্দময় হলেও হঠাৎ বাড়তি ব্যয়ের কারণে বাজেট বিগড়াতে পারে।

মিথুন: ব্যবসায় আর্থিক লাভ হবে। তবে অংশীদারি ব্যবসায় জটিলতা ও আশানুরূপ ফল না পাওয়ার আশঙ্কা। প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া জরুরি।

কর্কট: পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কিছুটা মানসিক উদ্বেগ থাকবে। বৃত্তিমূলক বা পেশাদারি পড়াশোনায় বড় সাফল্য ও নতুন চাকরি প্রাপ্তি। আর্থিক স্থিতি ইতিবাচক।

সিংহ: কর্মস্থলে আকস্মিক বাধা ও মানসিক অস্থিরতা। বাড়িতে স্বজন বা অতিথি আগমনে মনোরম পরিবেশ তৈরি হবে। খাওয়া-দাওয়ার বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করুন।

কন্যা: পারিবারিক পরিবেশে ছোটখাটো টানাপোড়েন ও অশান্তির যোগ। ভবিষ্যতে সঞ্চয়ের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ। বিষয়-সম্পত্তি সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়বে।

তুলা: ব্যক্তিগত ও কর্মজীবনে যে কোনো তর্ক-বিতর্ক ও ঝামেলা এড়িয়ে চলুন। সামগ্রিক কাজের গতি ভালো থাকবে এবং আর্থিক উন্নতির স্পষ্ট যোগ রয়েছে।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে পদোন্নতি, সাফল্য বা বদলির সম্ভাবনা। আইনজীবী, শিক্ষক ও লেখকদের জন্য অনুকূল সময়। অভিনয় ও শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজের সুযোগ।

ধনু: সন্তানের শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তা। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের জটিলতা কেটে যাবে। আর্থিক অবস্থার সন্তোষজনক উন্নতি।

মকর: সমাজসেবামূলক কাজে যুক্ত হয়ে সম্মান ও আত্মতৃপ্তি লাভ। অর্থাগমের পথ সুগম হলেও মন কিছুটা চঞ্চল থাকতে পারে।

কুম্ভ: পুরনো কোনো অসুখ নতুন করে মাথাচাড়া দেওয়ায় শারীরিক কষ্ট। আর্থিক দিক ইতিবাচক থাকবে। বিশেষ করে ইঞ্জিনিয়ার বা প্রযুক্তিবিদদের কাজে সুনাম বৃদ্ধি।

মীন: সহকর্মীর ষড়যন্ত্রে মিথ্যে অপবাদের ভয়। তবে ব্যবসা ও নতুন কর্মউদ্যোগে সাফল্য আসবে। আধ্যাত্মিক চিন্তা ও ধর্মে আগ্রহ বৃদ্ধি।