মেষ - কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য মনে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। ঈর্ষাপরায়ণ ও পরশ্রীকাতর ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। আর্থিক পরিস্থিতি আজ যথেষ্ট অনুকূল।

বৃষ - সৃজনশীল ভাবনা অথবা সমাজসেবামূলক কাজে বিশেষ স্বীকৃতি মিলতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক; আয়ের বহর বাড়ার স্পষ্ট সম্ভাবনা রয়েছে।

মিথুন - আর্থিক প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল। তবে আলস্যের কারণে হাতছাড়া হতে পারে লাভজনক কোনও বড় বরাত বা সুযোগ। শারীরিক ক্ষেত্রে ছোটখাটো চোট-আঘাত বা রক্তপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, সতর্ক থাকুন।

কর্কট - কাজে কৃতিত্বের সুবাদে সুনাম ও পদমর্যাদা বৃদ্ধি পাবে। পুজো-আচ্চা বা ধর্মীয় ক্ষেত্রে ব্যয়ের মাত্রা বাড়তে পারে। শিক্ষাক্ষেত্র ও অন্যান্য দিক মোটের ওপর স্থিতিশীল থাকবে।

সিংহ - গবেষণা ও উচ্চশিক্ষার সঙ্গে যুক্তদের দারুণ সুযোগ আসতে চলেছে। সাহিত্যিক ও লেখকদের সামাজিক সম্মান বৃদ্ধির যোগ। পেশা ও ব্যবসায়ীদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে।

কন্যা - শেয়ার বা দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে বাড়তি আর্থিক সুরাহা হতে পারে। কর্মক্ষেত্রের পুরনো জটিলতা কাটবে। শরীর নিয়ে সচেতন থাকা দরকার, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

তুলা - চিকিৎসক, আইনজীবী ও গবেষক-সহ বিভিন্ন পেশাজীবীদের জন্য অত্যন্ত শুভ দিন। কর্মে উন্নতির ধারা বজায় থাকলেও আনুষঙ্গিক খরচের চাপ বাড়তে পারে।

বৃশ্চিক - ধনভাগ্যে দারুণ চমক। আটকে থাকা কাজ দ্রুত গতি পাবে। তবে সংসারের গুরুদায়িত্ব সামলাতে গিয়ে দিনভর ব্যস্ততা ও ছোটাছুটি জারি থাকবে।

ধনু - ব্যবসায় কেনাবেচার হাত ধরে লক্ষ্মীলাভ। উচ্চপদস্থ আধিকারিকদের পরিকল্পনা বাস্তবায়িত হবে। আয় মধ্যম মানের হলেও দানধ্যান ও সৎকাজে মানসিক তৃপ্তি মিলবে।

মকর - ব্যক্তিগত সমস্যার কারণে কিছুটা মানসিক উদ্বেগ থাকবে। তবে সঠিক কৌশলে এগোলে ব্যবসায় গতি আসবে। চাকুরিজীবীদের ক্ষেত্রে কাজে কিছু সাময়িক বিঘ্ন ঘটলেও আর্থিক দিক বেশ মজবুত।

কুম্ভ - অপ্রত্যাশিত কোনো যোগসূত্রে শিক্ষা, অর্থ বা কর্মজীবনে নতুন সম্ভাবনার দিশা মিলবে। স্বাস্থ্য মোটামুটি ভালোই কাটবে।

মীন - ব্যবসায়ে আশাতীত অগ্রগতি ও অপ্রত্যাশিত আয়ের যোগ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেলেও মন কিছুটা চঞ্চল থাকতে পারে; আবেগে রাশ টানুন।