জিম থেকে বেরতেই মুহূর্তে শেষ জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান (YouTuber Ankit Balyan)। বুধবার সন্ধেয় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শামলি জেলায় একটি জিমের বাইরে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে বালিয়ান খুন হয়েছেন। যোগীরাজ্যের আইন-শৃঙ্খলা তলানিতে গিয়ে যে ঠেকেছে তা আলাদাভাবে আর কারো বুঝতে বাকি নেই। এই ঘটনায় ক্ষুব্ধ জাঠ সম্প্রদায়।
আরও পড়ুন: নেপাল-চিন সীমান্তে ফের হড়পা বানের আশঙ্কা!
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav) বালিয়ানের (YouTuber Ankit Balyan) হত্যাকাণ্ডকে "অত্যন্ত নিন্দনীয়" বলে অভিহিত করেছেন। বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি শূন্য-র কোঠায় নেমে গিয়েছে এবং এই ঘটনায় সম্ভাব্য রাজনৈতিক রেষারেষির বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এটিকে জাঠ সম্প্রদায়ের ওপর মারাত্মক আক্রমণ বলেও অভিহিত করেছেন। এই ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
কোতোয়ালি থানা এলাকায় জিম থেকে বেরিয়ে আসার সময় বালিয়ানের উপর এই হামলা হয় বলেই জানিয়েছে পুলিশ। প্রায় ১৮ রাউন্ড গুলি চলে সেখানে। পাঁচটি বুলেট সরাসরি অঙ্কিতের মাথায় ও পেটে গিয়ে লাগে। তিনটে গুলি লাগে গাড়ির সামনের কাচে।
পুলিশ সুপার এম পি সিং জানিয়েছেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তিনি বলেন, "ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল গঠন করা হয়েছে।"
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীরা দুটি মোটরসাইকেলে চেপে এসে বালিয়ানের উপর কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
আরও পড়ুন: প্রথম ২ স্তবকই গাওয়া হবে কর্নাটকে, 'বন্দে মাতরম' বিতর্কে সাফ জানালেন মুখ্যমন্ত্রী শিবকুমার
ইউটিউবার বালিয়ানের সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬৬ হাজারের বেশি। তাঁর বেশ কয়েকটি ভিডিওতে বন্দুক, আগ্নেয়াস্ত্র এবং এসইউভি (SUV)-র ব্যবহার দেখা গিয়েছিল।
















