'বন্দে মাতরম' গাওয়া নিয়ে কেন্দ্রের নির্দেশিকাকে পাত্তাই দিল না কর্নাটকের কংগ্রেস সরকার। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে সরকারি অনুষ্ঠানে গানটির প্রথম দুটি স্তবকই গাওয়া হবে বলে সাফ জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিকে শিবকুমার বলেন, "আমি আমার দলের আদর্শে বিশ্বাসী এবং যা সিদ্ধান্ত হয়েছে, তার পক্ষেই অটল থাকব। হয়তো রাজভবনের (লোকভবন) ভিতরে পুরো গান গাওয়া হয়ে থাকতে পারে, তবে ভবিষ্যতে সরকারের যেকোনও কর্মসূচিতে আগের অবস্থানেই অর্থাৎ দুটি স্তবক গাওয়ার নিয়মেই আমরা অটল থাকব।"
আরও পড়ুন: মালদহ মেডিক্যাল কলেজে একদিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের
সম্প্রতি ১৫ অগাস্ট কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ‘বন্দে মাতরম’ গাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধে। অভিযোগ ওঠে, সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির মতো শীর্ষনেতাদের সামনেই গানটির ১ম দুই স্তবক গাওয়ার পরেই থামিয়ে দেওয়া হয়। এরপরেই দুই স্তবক গাওয়া হবে বলে আনুষ্ঠানিক বিবৃতি দেয় কংগ্রেস। তবে গত সপ্তাহে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ১৯৩৭ সালের সিদ্ধান্তের কথা ফের জানায়। এই সভাতে সিদ্ধান্ত নেওয়া হয় বিতর্কিত এই বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক-ই গাওয়া হবে। তবে বর্তমানে বিজেপি সরকারের তরফ থেকে বিল এনে এই গান গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় অবমাননার কথা বলা হলে পাল্টা তোষণের অভিযোগ তোলেন শিবকুমার।
আরও পড়ুন: সংস্কৃতি পোশাকে থাকে না! কৃতি-বিতর্কের মাঝেই বিজ্ঞাপন সরাল GIVA
















