বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের কানপুরে ভেঙে পড়ল প্রশিক্ষণরত এয়ার ক্রাফ্ট (Kanpur Aircraft Crash)। বেসরকারি সংস্থার এই বিমান দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় পাইলটের। গুরুতর আহত অবস্থায় কো-পাইলটকে উদ্ধার করা গেলেও শেষরক্ষা হয়নি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল।
এদিন সকালে কানপুরে একেবারে গঙ্গা ব্যারেজের কাছে, একটি মাঠে, ঝোপঝাড়ের মধ্যে ভেঙে পড়ে প্রশিক্ষণরত বিমান। ইতিমধ্যেই ঝোপের মধ্যে পড়ে থাকা এয়ারক্রাফটেড ধ্বংসাবশেষের নানা ছবি প্রকাশ্যে এসেছে (সত্যতা যাচাই করা হয়নি)।বিমান ভেঙে পড়ার পর ছুটে আসেন স্থানীয়রা। কী করে এই দুর্ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
















