Wednesday, June 24, 2026

বিজেপির অগ্রাধিকার অনুযায়ী কাজ করবে পুলিশ! হিমন্তের মন্তব্যে সরব তৃণমূল

Date:

Share post:

আমেরিকার(America) মাটিতে দাঁড়িয়ে ভারতের গণতন্ত্র নিয়ে গাল ভরা ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অন্যদিকে বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন বিজেপির অগ্রাধিকার অনুযায়ী কাজ করবে অসমের পুলিশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার(Himant Biswasharma) এহেন মন্তব্যকে হাতিয়ার করেই এবার বিজেপি(BJP) শাসনে দেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলল বাংলার শাসক দল তৃণমূল(TMC)। এদিন টুইট করে অসমের মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করলো ঘাসফুল শিবির।

তৃণমূলের পক্ষ থেকে টুইটে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী মোদি আমেরিকার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্রের জয়গান গাইলেও তারই দলের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ যাবতকালের সবচেয়ে অগণতান্ত্রিক মন্তব্য করেছেন। সাংবিধানিক নিয়ম মেনে চলার পরিবর্তে, তিনি খোলাখুলি স্বীকার করেছেন যে অসম পুলিশ শুধুমাত্র বিজেপির অগ্রাধিকার অনুযায়ী কাজ করবে।” টুইটে তৃণমূলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করা হয়েছে, “প্রধানমন্ত্রী কি এই বিষয়ে আলোকপাত করবেন যে কোন ধরনের গণতন্ত্রে এ ধরনের অধিকার দেওয়া হয়।” তৃণমূলের কটাক্ষ, এটা নিন্দনীয় যে বিজেপির নতুন ভারতে, বর্তমান মুখ্যমন্ত্রীরা এখন হুমকি, কুকুরের হুইসেল এবং ধর্মের আশ্রয় নিচ্ছেন।

উল্লেখ্য ওয়াশিংটনে দাঁড়িয়ে মোদি জোর গলায় বলেছিলেন , ‘‘আমাদের সরকারে বৈষম্যের কোনও জায়গা নেই।’’ ঠিক একই সময়ে এক সাক্ষাৎকারে ওবামা বলেছিলেন, ‘‘আমার সঙ্গে মোদির কথা হলে এটাই বলবো যে, আজ আপনি সংখ্যালঘুদের না দেখলে দেশটা টুকরো হওয়ার আশঙ্কা তৈরি হবে।’’ এর পরেই এক ভারতীয় টুইটারে প্রশ্ন করেন, ‘গুয়াহাটিতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে কি ওবামার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে? অসম পুলিশ কি ওমাবাকে কোনও বিমান থেকে নামিয়ে গ্রেফতার করার জন্য ওয়াশিংটন রওনা হয়েছে? তার উত্তরেই অসমের মুখ্যমন্ত্রী টুইট করেন, ‘ভারতেও অনেক হুসেন ওবামা রয়েছে। অসম পুলিশ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করবে।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি বারাক ওবামাকে শুধুমাত্র বারাক বলেন। অথচ বিজেপিরই নেতা হিমন্ত বিশ্ব শর্মা বললেন ” হুসেন ওবামা।” অভিযোগ ,বিজেপি বিরোধী আওয়াজ উঠলেই অসম পুলিশ দেশের যেকোন প্রান্ত থেকে গ্রেপ্তার করেন। তা নিয়েই ওই টুইটার ইউজারের কটাক্ষ ছিল যার উত্তরে হেমন্ত বিশ্ব শর্মার জবাবে তৃণমূল কংগ্রেস অসমের মুখ্যমন্ত্রীর অগণতান্ত্রিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...