আবার কি ফিরছে কোভিড? উদ্বেগ বাড়াচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্তের সংখ্যা। এবার রাজ্যেও আক্রান্ত ১০ বছরের বালক। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই বালক। তার মায়েরও কোভিড (Covid) পরীক্ষা করা হচ্ছে।
রবিবার সকালে গড়িয়ার (Garia) বাসিন্দা ওই বালককে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে (Private Hospital) ভর্তি করানো হয়। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট রয়েছে তার। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় সোয়াব টেস্ট হয়। রিপোর্টে জানা যায় বালক করোনা আক্রান্ত। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এখনও তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল নয় বলেই হাসপাতাল সূত্রে খবর। বাচ্চাটির মাকেও আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরও কোভিড পরীক্ষা হবে।
শিশুরোগ বিশেষজ্ঞর মতে, বর্ষার কারণে ছোটদের সর্দি-কাশি-জ্বর হচ্ছে। এখনই কোভিড নিয়ে আতঙ্কের কারণ নেই।










