Wednesday, June 24, 2026

বাংলায় বিজেপির দেখানো পথেই হাঁটছে সিপিএম!পলিটব্যুরোয় সেলিমদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Date:

Share post:

পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধিতা ও তৃণমূল পরিচালিত রাজ্যে সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে চরম ব্যর্থ বাম নেতৃত্ব। বিষয়টি নজর এড়াতে পারেনি পলিটব্যুরোর। বৈঠকে বৈঠকে বঙ্গ সিপিএমের নেতাদের কার্যত “ধকম” খেতে হল পলিটব্যুরোর কাছে।

বাংলায় একের পর এক দুর্নীতির খবর প্রকাশ্যে এলেও সরকার বিরোধী গণ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ সিপিএম। পার্টি কেন নজরকাড়া “জঙ্গি আন্দোলন” সংঘঠিত করতে পারছে না। বাংলার বড়, মেজ, ছোট নেতারা বিবৃতি নির্ভর রাজনীতিতেই নিজেদের সীমাবদ্ধ রেখেছে। যতটা সময় টিভি চ্যানেলে দিচ্ছে, ততটা সময় রাস্তায় দেখা যাচ্ছে না। এইসব বিষয় নিয়ে সিপিএম পলিটব্যুরো বৈঠকে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাংলার সিপিএম নেতৃত্বকে।

অন্যদিকে, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে প্রধান শত্রু চিহ্নিত করেছে সিপিএম। কিন্ত তা সত্ত্বেও বঙ্গে পার্টির বক্তব্য ও অবস্থান একেবারে মিলে যাচ্ছে বিজেপির সঙ্গে। ফলে বাংলার বুকে তৃণমূল বিরোধিতায় “বাম-রাম” তকমায় সিলমোহর পড়ছে। বাংলায় তৃণমূল ও বিজেপি থেকে সমদূরত্ব বজায় রাখার কেন্দ্রীয় নির্দেশ পালনে ব্যর্থ রাজ্য নেতৃত্ব। তৃণমূলের মতো বিজেপি বিরোধিতাও প্রকট করতে হবে বাংলার বুকে। কিন্তু বাংলায় সিপিএম বিজেপির ধাঁচেই তৃণমূল বিরোধিতা করছে। কিছু ক্ষেত্রে তো গেরুয়া শিবিরকে নকল করতে মাঠে নামতে দেখা যাচ্ছে সিপিএমকে।

আরও পড়ুন- অগ্নিদগ্ধ মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি, পুড়ল শ্বাসনালী-সহ শরীরের প্রায় ২৫ শতাংশ

বাংলার নেতাদের সতর্ক করে পলিটব্যুরো স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী বছর রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধী হিসেবে বিজেপির তুলনায় বেশি সংখ্যক প্রার্থী দিতে হবে।


Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...