রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের (TMC)তহবিলের টাকা থাকবে কার কাছে-কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত তৃণমূল, দলের তরফ থেকে দায়ের করা মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা আদালত (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য (Sougata Bhattacharya)জানান, মামলা এগিয়ে এনে শুনানি সম্ভব নয়। তালিকা অনুযায়ীই মামলা শুনবেন তিনি।
ভোটে পরাজয়ের পর থেকে তৃণমূল কংগ্রেস (TMC)ছেড়ে একের পর এক বিধায়ক 'বিদ্রোহী' শিবিরে যোগ দেওয়ার পর থেকেই জোড়াফুলের প্রতীক থেকে দলীয় তহবিল কোন শিবিরের কাছে থাকবে তা নিয়ে বারবার জল্পনা বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অরূপ বিশ্বাস দলের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান ব্যাঙ্কে, যাতে কোনওপক্ষই সেই তহবিল ব্যবহার করতে না পারে। সেইমতো ৪৪০ কোটি টাকার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। মামলা গড়ায় আদালত পর্যন্ত। সোমবার মামলাটির দ্রুত শুনানি চেয়ে আবেদন জানানো হলে বিচারপতি ভট্টাচার্য পার্টি হিসেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ,পুলিশ ও রাজ্য সরকারকে যুক্ত করে তাদেরও নোটিশ দেওয়ার নির্দেশ দেন। রাজ্য সরকারের তরফে এই মামলায় সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি হাই কোর্টে আবেদন জানান, দ্রুত শুনানি না হলেও বৃহস্পতিবার সওয়াল-জবাবের সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছেন বলে খবর।
















