বিচারের নামে লাশের ওপর রাজনীতি করতে ঝাঁপিয়ে পড়া যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে বিজেপির। পুলিশের বুটের তলায় পিষে যাচ্ছে প্রতিবাদের কণ্ঠ। কিন্তু সরকারে না থেকেও যে নির্যাতিতার পরিবারের পাশে সবরকমভাবে রয়েছে তৃণমূল, তা এদিন স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুক লাইভে এসে তৃণমূল সুপ্রিমো বলেন, যে মেয়েটি ধর্ষিত হয়ে খুন হয়েছে বারুইপুরে, তার মা প্রশ্ন তুলেছেন প্রতিবাদীরা কি প্রতিবাদ করবে না? যারা প্রতিবাদ করেছিল তাদের  জেলে ধরে নিয়ে যাচ্ছে, যারা দোষ করেছে তাদের ক্ষতিপূরণ দিচ্ছে। টাকা দিচ্ছে, কিন্তু বিচার হল না। তাহলে কি প্রতিবাদীরা রাস্তায় নামবে না? একইসঙ্গে আশ্বাস দিয়ে তিনি বলেন, ভয় পাবেন না মা। প্রতিবাদ হবে, প্রতিবাদ হচ্ছে। আমরা সবাই আছি আপনাদের পরিবারের সঙ্গে। 

অনেকেই বারুইপুরের ঘটনার রেশ ধরে কামদুনি প্রসঙ্গ টানছেন। তবে এই বিষয়ে স্পষ্ট করে দলনেত্রী বলেন, বারুইপুরে ওই নৃশংস ঘটনা ঘটল, যারা বলছে আমি কামদুনি যাইনি, আরজি কর যাইনি তারা ভুল বলছে। তাদের কাছে তথ্য নেই হতে পারে। আরজি করের ঘটনার সময় আমি ঝারগ্রামে ছিলাম। আমি সেখান থেকে আসতে আসতে মৃত নির্যাতিতার মা বাবার সঙ্গে কথা বলেছি। কামদুনিতে আমি কথা বলেছি। তাদের জন্য রাস্তায় নেমেছি।  অনশন মঞ্চে গেছি।  তিন চারবার মিটিং ডেকে তাদের সঙ্গে কথা বলেছি।l