প্রকাশিত হল নিট-ইউজির ফল (NEET-UG result)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে ৩ মে-র পরীক্ষা বাতিল হয়। পুনরায় ২১ জুন নিট পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ২০ লক্ষের বেশি পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে পাশ করেছেন ১১ লক্ষ ২১ হাজার পরীক্ষার্থী।
নিট-ইউজির রেজাল্টে পাশের নিরিখে এগিয়ে রয়েছেন মেয়েরা। পরীক্ষায় মোট পাশের হারের মধ্যে ৫৮ শতাংশই ছাত্রী। ২০ জুলাইয়ের মধ্যেই ফলপ্রকাশ করা হবে বলে আগেই জানানো হয়েছিল। সেই মতো বৃহস্পতিবার সন্ধে নাগাদই নিটের ফল প্রকাশ করল এনটিএ (NTA)।
চলতি বছর সর্বভারতীয় স্তরে যৌথ প্রথম হয়েছেন পাঞ্জাবের আর্যন গুপ্ত এবং হরিয়ানার প্রাংশুল বনসল। দুজনেই ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ পেয়ে দেশের সেরা স্থান অর্জন করেছেন।রাজ্যের মধ্যে প্রথম সব্যসাচী লস্কর। সর্বভারতীয় মেধা তালিকায় তাঁর র্যাঙ্ক ৩৫। সব্যসাচীর সাফল্যে খুশি সকলেই। সম্প্রতি সব্যসাচী লস্কর রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে নবম স্থান অর্জন করেন।










