৩০ বাঘ ঘুরছে সুন্দরবনের কোর এরিয়ার বাইরে! বাড়ছে মানুষের উপর আক্রমণ, জায়গা কি কম পড়ছে?

সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ওই এলাকার বাস্তুতন্ত্রের শিরদাঁড়া। কিন্তু যা চিত্র তাতে প্রশ্ন উঠছে সুন্দরবনে কি বাঘেদের জন্য জায়গা কম পড়ছে?
Sponsored

ভারতের বাঘের সংখ্যা বেড়েছে কিন্তু বনাঞ্চল বেড়েছে? ২০০৬ সালে দেশে বাঘ ছিল ১ হাজার ৪১১টি। ২০২২ সালের সর্বশেষ হিসেব অনুযায়ী বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬৮২টি। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাঘ ভারতে রয়েছে। তবে এর মধ্যে ভয়ের খবর হল রিজার্ভ ফরেস্টের বাইরে ঘুরছে ৩০ শতাংশ। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, মোট বাঘের প্রায় ৩০ শতাংশ-অর্থাৎ ১ হাজার ১০০-র বেশি বাঘ-এখন নোটিফায়েড টাইগার রিজার্ভের বাইরে ঘুরছে।
Sponsored

ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ডিরেক্টর জি এস ভরদ্বাজ জানিয়েছেন, ২০২৫ সাল থেকেই শুরু হয়েছে টাইগার আউটসাইড টাইগার রিজার্ভ (TOTR) প্রকল্প। এই প্রকল্পের টার্গেট-
* রিজার্ভের বাইরে থাকা বাঘ-মানুষের সহাবস্থান
* মানুষ-বাঘের সংঘাত কমানো
* বনাঞ্চলের বাইরেও সুরক্ষা বাড়ানো
Sponsored

পশ্চিমবঙ্গে মোট বাঘের সংখ্যা প্রায় ১৩১টি। তার মধ্যে ৩০-৩৫টি বাঘ মূল কোর অঞ্চলের বাইরে রয়েছে। সুন্দরবনের বাঘের জন্য জায়গা ক্রমশ কমে যাচ্ছে। এর মূল কারণ- দ্বীপ ভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, মানুষের বসতি। এর জেরে দেখা যাচ্ছে-বারবার বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে, মানুষের উপর আক্রমণ-মৃত্যু, এবং বাঘের মধ্যে সংঘাতও বাড়ছে। পুরুলিয়া থেকে সুন্দরবন পর্যন্ত বাঘের এই যাত্রা, সংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে জায়গা, করিডর ও সহাবস্থানের ব্যবস্থা না হলে আগামিদিনে সংকট আরও গভীর হবে। আরও পড়ুন: বছরের দ্বিতীয় দিনে ধর্মঘট ব্লিঙ্কিটের গিগ কর্মীদের
Sponsored

কোন রাজ্যে কতগুলি বাঘ রয়েছে? এবং কতগুলি বাঘ কোর এরিয়ায় ঘুরছে?
পশ্চিমবঙ্গে ১৩১টি বাঘ রয়েছে তার মধ্যে ৩০-৩৫টি বাঘ কোর এরিয়ার বাইরে ঘুরছে (সুন্দরবন)
রাজস্থানে রয়েছে ৮৮টি বাঘ, বাইরে রয়েছে ১৫-২০টি।
অসমে রয়েছে ১৮২টি বাঘ, তারমধ্যে বাইরে রয়েছে ৩০-৪০টি
তামিলনাড়ুতে রয়েছে ৩০৬টি বাঘ, তারমধ্যে ৪০-৫০টি বাঘ বাইরে
কেরলে রয়েছে ১৮৩টি বাঘ, ২৫-৩০ রয়েছে বাইরে
মহারাষ্ট্রে ৪৪৪টি বাঘ, তারমধ্যে ১২০-১৫০টি বাইরে
উত্তরপ্রদেশে রয়েছে ২০৫টি বাঘ, তারমধ্যে ৩০-৩৫টি বাইরে
মধ্যপ্রদেশে রয়েছে ৭৮৫টি বাঘ, এর মধ্যে ২০০-২৫০ টি রয়েছে কোর রিজার্ভের বাইরে
কর্নাটকে ৫৬৩টি বাঘ, এর মধ্যে ৮০-৯০ টি রয়েছে কোর রিজার্ভের বাইরে
উত্তরাখণ্ডে রয়েছে ৫৬০টি বাঘ, এর মধ্যে কোর রিজার্ভের ১৫০-১৮০ বাইরে
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
