ফের ভাঙড়ে বোমাবাজি! ঝলসে গেল তৃণমূলকর্মীর হাত

ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়! দুষ্কৃতীদের ছোড়া বোমার ঘায়ে ঝলসে গেল এক তৃণমূল কর্মীর হাত। আহতের নাম কামাল পুরকেইত। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।
Sponsored

গত কয়েকদিন ধরে দফায় দফায় বেশ কয়েকবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। তবে এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভাঙড়ের পাগলাহাট এলাকায়। এইদিন রাতে চর্মনগরী এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী কামাল। তাঁর অভিযোগ, চালতা বেড়িয়া অঞ্চলের পুরাতন পাগলাহাটের কাছে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে একদল দুষ্কৃতী। পরপর দু'বার বোমার আওয়াজে কেঁপে ওঠে এলাকা। কামালের হাত ঝলসে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তারপর স্থানীয়রা এসেই কামালকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।
Sponsored

তৃণমূলের অভিযোগ, আইএসএফের বেশ কিছু দুষ্কৃতীরাই ওই তৃণমূলকর্মীকে লক্ষ্য করে বোমা ছুড়েছে। কিন্তু আইএসএফের তরফে সেই অভিযোগ অস্বীকার কড়া হয়েছে। স্থানীয় আইএসএফ নেতা মালেক মোল্লার দাবি, "তৃণমূলের লোকজনই বোমা নিয়ে ঘুরছিল। সেই বোমাতেই ওই ব্যক্তি আহত হয়েছেন। এতে আইএসএফের কোনও ভূমিকা নেই।" ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ। এলাকা ঘিরে বাড়ানো হয়েছে নজরদারি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
