সিঙ্গুরে ‘টাটার মাঠে’ মোদির সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি! বিডিও-কে নালিশ

ন্যানোর জন্য জমি কাড়ার বিতর্কে পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার জন্য সিঙ্গুরে (Singur) অনুমতি না নিয়ে কৃষকদের (Farmer) জমি নেওয়ার অভিযোগ। ১৮ তারিখ সিঙ্গুরে সভা করবেন মোদি। অভিযোগ, জমি মালিকদের সম্মতি ছাড়াই জমি নিয়ে সেই সভার আয়োজন করছে বিজেপি (BJP)। এই বিষয়ে অভিযোগ জানিয়ে BDO-র কাছে চিঠি দিয়েছেন জমির মালিকরা।
Sponsored

১৮ জানুয়ারি মোদি সভা করবেন ‘টাটার মাঠে’। সিংহের ভেড়ি এবং গোপালনগর মৌজার বাসিন্দা জমি মালিকদের একাংশ অভিযোগ, তাঁদের সম্মতি ছাড়াই সভার জন্য জোর করে জমি নেওয়া হয়েছে। সিঙ্গুরের (Singur) বিডিও-কে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন তাঁরা। তাতে জমির দাগ, খতিয়ান-সহ পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে লেখা হয়েছে, “আগামী ১৮.০১.২৬ তারিখে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত টাটা প্রজেক্টের জমিতে সভার জন্য আমার জমি ব্যবহার করা হইতেছে, যার বিররণ নিম্নে প্রদত্ত হইল। কিন্তু জমির মালিক হিসাবে আমার নিকট হইতে কোনওপ্রকার মৌখিক বা লিখিত অনুমতি নেওয়া হয়নি। যার জন্য আমি তীব্র আপত্তি জানাচ্ছি।“
Sponsored

এক সাংবাদিক বৈঠকে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna) অভিযোগ করেন, “দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিঙ্গুরের যে জমিতে সভা করবেন, সেই জমির মালিকদের অনুমতি প্রয়োজন। কিন্তু বাস্তবে সেই নিয়ম মানা হয়নি। যে কারণে, গোপালনগর মৌজার ওই সব জমির মালিকেরা বিডিও এবং পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তাঁরা।“ কৃষকদের অভিযোগপত্র দেখিয়ে বেচারাম বলেন, “সিঙ্গুরের মাটি গণতন্ত্রপ্রিয় মানুষের মাটি। এখানে অনেক রাজনৈতিক নেতারা আসা-যাওয়া করেন। কিন্তু দুঃখের কথা, আমাদের দেশের প্রধানমন্ত্রী নিয়ম মানেন না।“ প্রমাণ হিসাবে জমির মালিকরা বিডিওকে যে চিঠি দিয়েছেন, তার প্রতিলিপি সাংবাদিকদের হাতে তুলে দেন সিঙ্গুরের বিধায়ক।
Sponsored

সেই চিঠিতে দিলীপকুমার কোলে, মোহিতকুমার কোলে, সনাতন সাঁতরার মতো স্থানীয় কৃষকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সভার জন্য তাঁদের কাছ থেকে কোনও মৌখিক ও লিখিত অনুমতি নেওয়া হয়নি। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিঙ্গুরের বিজেপি নেতা সঞ্জয় পান্ডে। তাঁর কথায়, “এখন কেউ মিথ্যে অভিযোগ করতেই পারে। তার অন্য ব্যবস্থা আছে। আমরা ও সব নিয়ে চিন্তিত নই।“
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
