নন্দীগ্রামে ‘আদি’র বাধায় বন্ধ ‘নব্য’ বিজেপির প্রচার! ভিডিও পোস্ট করে কটাক্ষ কুণালের

নন্দীগ্রামে (Nandiagram) সমবায় নির্বাচনে বড় ধাক্কা বিজেপির (BJP)। রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। আর তার পরদিনই প্রকাশ্যে আদি-নব্য কোন্দল। কালীচরণপুর ও সোনাচূড়ায় বিজেপির (BJP) প্রচার ট্যাবলো থেকে দলের কর্মীরাই খুলে নিলেন ব্যানার, পোস্টার, সাউন্ড সিস্টেম। আর সেই ভিডিও পোস্ট (Video Post) করে তীব্র কটক্ষ করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। লেখেন, "আদি বিজেপিদের আপত্তিতে তৎকাল বিজেপির প্রচার বন্ধের পর অটোর সব প্রচারসামগ্রী খুলে প্রচারের ইতি।"
বহুবার শিরোনামে উঠে এসেছে বিজেপির আদি-নব্যরা দ্বন্দ্ব। এর জেরে আগামী বিধানসভা নির্বাচনে কোন ভালো ফলের আশা করছে না বঙ্গ গেরুয়া শিবির- এমনটাই দলীয় সূত্রের খবরক। নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় চালুর পরেই রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। আর পর পরদিন অর্থাৎ সোমবার সকালেই নন্দীগ্রামে কালীচরণপুর ও সোনাচূড়ায় বিজেপির গোষ্ঠীকোন্দলের ছবি প্রকাশ্যে।
আরও খবর: মুম্বইয়ে হবে বিজেপির মেয়র! ভোটে জিতেও পদ হাতছাড়া হওয়ার আশঙ্কায় অপারেশন লোটাস
সেই ভিডিও (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’) নিজের এক্স হ্যান্ডেল পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, “নন্দীগ্রাম সোনাচূড়া। আদি বিজেপিদের আপত্তিতে তৎকাল বিজেপির প্রচার বন্ধের পর অটোর সব প্রচারসামগ্রী খুলে প্রচারের ইতি। বিজেপির গোষ্ঠীলড়াই প্রকাশ্যে। নন্দীগ্রাম কালীচরণপুর ও সোনাচূড়া। আজ সোমবার সকালে। আদি বিজেপিরা তৎকাল বিজেপির প্রচার আটকে চূড়ান্ত ক্ষোভ জানাচ্ছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে তীব্র।“ এই নিয়ে আরও একটি পোস্টে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, “নন্দীগ্রাম সোনাচূড়া। আদি বিজেপিদের আপত্তিতে তৎকাল বিজেপির প্রচার বন্ধের পর অটোর সব প্রচারসামগ্রী খুলে প্রচারের ইতি। বিজেপির গোষ্ঠীলড়াই প্রকাশ্যে।“ তৃণমূলকে ট্যাগ করে কুণালে লেখেন, “পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ আসনে (কারণ ওটা বিধানসভার সমতুল) তৃণমূলের যে ১০,৪০০+ লিড ছিল, সেটা বাড়ানোর সুযোগ আছে এবার।“
Breaking: নন্দীগ্রাম কালীচরণপুর ও সোনাচূড়া। আজ সোমবার সকালে। আদি বিজেপিরা তৎকাল বিজেপির প্রচার আটকে চূড়ান্ত ক্ষোভ জানাচ্ছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওখানে তীব্র। পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ আসনে (কারণ ওটা বিধানসভার সমতুল) @AITCofficial তৃণমূলের যে 10,400+ লিড ছিল, সেটা বাড়ানোর… pic.twitter.com/9eO1sO8Khk
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 19, 2026
চলতি বছরের শুরুতেই নন্দীগ্রামে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। কম্বল দেওয়াকে কেন্দ্র করে বিজেপির দুই নেতার মধ্যেই প্রথমে বচসা শুরু হয় তারপর সেটা হাতাহাতির পর্যায়ে গিয়ে দাঁড়ায়। সেদিনের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দুই বিজেপি নেতা। রাজনৈতিক মহলের দাবি বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত বিজেপি। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের আদি বিজেপি নেতারা মানতে নারাজ। এদিকে দিলীপ ঘোষ সক্রিয় হতেই আদি বিজেপি নেতারা সক্রিয় হয়ে উঠেছেন। এর ফলে প্রায় প্রতিদিন আদি এবং নব্য বিজেপি নেতারা নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষে জড়াচ্ছেন। - - - - - -Breaking Part 2: নন্দীগ্রাম সোনাচূড়া। আদি বিজেপিদের আপত্তিতে তৎকাল বিজেপির প্রচার বন্ধের পর অটোর সব প্রচারসামগ্রী খুলে প্রচারের ইতি। বিজেপির গোষ্ঠীলড়াই প্রকাশ্যে। pic.twitter.com/Q9fSzGaH5k
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 19, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

শিরোনাম
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
17h ago
