- - - - - -বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।
— Mamata Banerjee (@MamataOfficial) January 17, 2026
বাংলার রাজনীতি বরাবর সৌজন্য শিখিয়েছে গোটা দেশকে। আজও তার ব্যতিক্রম হয় না। রাজনৈতিক ময়দানে একে অন্যের বিপক্ষে দাঁড়ালেও জ্যোতি বসুর (Jyoti Basu) প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বঙ্গ রাজনীতিতে চিরকালই সৌজন্যের নজির গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানান তিনি। লেখেন, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।
আরও পড়ুন : বিজেপির লেটারহেডেই ভোটার তালিকায় নাম তোলা যাচ্ছে! সত্যতা যাচাইয়ের দাবি কুণালের
২০১০ সালে ১ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জ্যোতি বসু। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৭ জানুয়ারি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। টানা ২৩ বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সি সামলেছেন তিনি।
Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
যন্তর মন্তরে ড্রোন নজরদারি, CJP সমর্থকদের জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশের
8h ago

বিমানবন্দর থেকে যন্তরমন্তর, ককরোচদের আটকাতে দিল্লি জুড়ে পুলিশ-আধাসেনার বাড়বাড়ন্ত
9h ago

ভোট চুরির অভিযোগ ওড়ালেন না রাষ্ট্রপতিও! বৈঠকের পর একসঙ্গে বললেন মমতা-রাহুলরা
20h ago

সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো বদলি নয়, দফতরগুলিকে নির্দেশ নবান্নের
1d ago

নন্দীগ্রামে শুভেন্দুর থেকেও বেশি ব্যবধানে জয়ী হাসিরানি, রেজিনগরেও ফুটল পদ্ম! সংখ্যালঘুদের ভয় কাটছে: মুখ্যমন্ত্রী
1d ago







