ফের রাজ্যে SIR আতঙ্কে একের পর এক মৃত্যু

ফের SIR শুনানির আতঙ্কে রাজ্যে একই দিনে একের পর এক মৃত্যুর অভিযোগ (SIR DEATHS)! উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়ায় এক বৃদ্ধের মৃত্যুতে নতুন বছরে এই মহকুমায় এসআইআর সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে। মৃতের নাম সহর আলী মণ্ডল (৮৭)। মৃতের নাম একই ধরনের ঘটনা ঘটেছে জলপাইগুড়িতেও। সেখানে মারা গিয়েছেন মকবুল হক (৬১) নামের এক বৃদ্ধ।
Sponsored

জানা গিয়েছে, হাড়োয়া থানার অন্তর্গত উত্তর মাদারতলা গ্রামের বাসিন্দা সহর আলী মণ্ডল (৮৭) এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন বলে পরিবারের দাবি। বুধবার তাঁর দুই ছেলে ও দুই পুত্রবধূ-সহ পাঁচজনের বিডিও অফিসে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তার আগের দিন মঙ্গলবার রাতেই আতঙ্কগ্রস্থ হয়ে হৃদরোগে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি, হাড়োয়া ব্লক সভাপতি শফিক আহমেদ ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মণ্ডল। এটিএম আব্দুল্লাহ রনি কেন্দ্রীয় নীতি ও নির্বাচন কমিশনের নির্দেশিকা নিয়ে মানুষের হয়রানির অভিযোগ তোলেন। আরও পড়ুন: পর্দার ‘মা’-এর বিরুদ্ধে মানসিক অভিযোগে ধারাবাহিক ছাড়লেন শিশুশিল্পী ‘লাট্টু’
Sponsored

একই দিনে জলপাইগুড়ি সদর–১ ব্লকের গারালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মকবুল হক। ২২ জানুয়ারির এসআইআর শুনানির নোটিশ পেয়ে চরম আতঙ্কে ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, সেই মানসিক চাপ থেকেই বুধবার হৃদরোগে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বুধবার মুর্শিদাবাদের ঘোষপাড়া সর্বপল্লিগ্রামের বাসিন্দা হাসিনা (৭০) বিবির মৃত্যু SIR আতঙ্কের জন্য হয়েছে বলে অভিযোগ। বৃদ্ধার ছেলে সাহিদুল মণ্ডলের অভিযোগ, বাড়ির কয়েকজন সদস্যের নামে SIR শুনানির নোটিশ আসায় আতঙ্কে ছিলেন বৃদ্ধা। বুধবার আতঙ্কগ্রস্থ হয়েই মৃত্যু হয় বৃদ্ধার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
