মুর্শিদাবাদের মৃতের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরি রাজ্যের: জানালেন অভিষেক, চালু পরিযায়ী শ্রমিকদের হেল্প লাইন

ঝাড়খণ্ডে মৃত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের পরিবারে পাশে রাজ্য সরকার। শুক্রবার, বহরমপুর থেকে সাফ জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, আমাদের বিধায়ক-সাংসদরা মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে দাঁড়াবে। একই সঙ্গে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প লাইন নম্বর ঘোষণা করেন অভিষেক।
Sponsored

অভিষেক জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যে ২ লাখ টাকা আর্থিক সহায়তা এবং মৃত শ্রমিকের স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, অপরিকল্পিত SIR-এর কারণে দু-মাসের মধ্যে প্রায় ৮৪ জন মানুষ মারা গিয়েছেন। ১১৬টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
Sponsored

মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের (Migrant Labour) জন্য হেল্প লাইন নম্বর চালু করল রাজ্য সরকার । বহরমপুরে রোড শো করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প লাইন নম্বর (Help Line Number) চালু করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। ভিন রাজ্যে গিয়ে যদি কোনও পরিযায়ী শ্রমিক সমস্যায় পড়েন, তাহলে ফোন করে সমস্যার কথা জানালে তৃণমূল সরকার সর্বাত্মকভাবে তাঁদের ফিরিয়ে আনতে সাহায্য করবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানান, পরিযায়ী শ্রমিকদের জন্য দু'টি হেল্পলাইন নম্বর হল, ৭৪৩০০০০০৩০ এবং ৯১৪৭৮৮৮৩৮। এই নম্বরে কারও কোনও অসুবিধা হলে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে। আইনি সহায়তা প্রদান করে আপনাদের ফিরিয়ে আনবে।
Sponsored

গত বছরের মাঝামাঝি সময় থেকেই ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিদের উপর হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় বঙ্গরাজনীতি। বাংলা ভাষায় কথা বলার জন্য ভিনরাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে শ্রমিকদের। এমনকী প্রাণও যাচ্ছে বহু শ্রমিকের। জেলায় জেলায় ক্ষোভের আগুন জ্বলছে। কিন্তু এর মধ্যেও শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার পরামর্শ দিয়েছেন অভিষেক।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
