Site Logo

বামশাসিত কেরলে ভয়ঙ্কর অবস্থা! তোলাবাজির টাকা না পেয়ে স্পা কর্মীকে গণধর্ষণ

EBBS Desk·
বামশাসিত কেরলে ভয়ঙ্কর অবস্থা! তোলাবাজির টাকা না পেয়ে স্পা কর্মীকে গণধর্ষণ

ফের বামশাসিত কেরলে গণধর্ষণের অভিযোগ (Kerala Gang Rape)! বাম শাসনকালে যে নারী নির্যাতন ও গুন্ডারাজ যে চরমে পৌঁছেছে তা কার্যত ফের প্রমাণ হল। তোলাবাজির টাকা দিতে অস্বীকার করায় এক স্পা কর্মীকে (Spa Worker Assault) তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিরুভাল্লা এলাকায়। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Sponsored

Sranchi In Article

কেরলের এক স্থানীয় স্পা সেন্টারের মালিকের থেকে বেশ কিছুদিন ধরে তোলাবাজির টাকা চেয়ে হুমকি দিচ্ছিলেন বেশ কয়েকজন দুষ্কৃতীরা। কিন্তু হোটেলের মালিক কোনওভাবেই তা দিতে রাজি ছিলেন না। অভিযোগ, গত ১ ফেব্রুয়ারি ফের অভিযুক্তরা দলবল নিয়ে স্পা সেন্টারে গিয়ে প্রায় ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বচসা বাধে। এরপরই সেখানকার এক মহিলা কর্মীকে জোর করে তুলে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। আরও পড়ুন: R G Kar মামলার তদন্তকারীর পদোন্নতি! জেলে ঢোকানোর হুঁশিয়ারি অভয়ার মায়ের

Sponsored

Merlin In Article

অভিযোগ, হামলাকারীরা দোকানে ভাঙচুর চালায় এবং উপস্থিত গ্রাহকদেরও মারধর করে। এমনকি ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্ত সুবিন আলেকজান্ডার ওরফে মারানা সুবিন (২৯) এবং বার্লিন দাসকে (৩৮)। মোট ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ধৃতদের জেরা করে বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Sponsored

Shyam Sundar In Article

এই ঘটনাকে কেন্দ্র করে কেরলের আইনশৃঙ্খলা ও নারী নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, বাম সরকারের আমলে তোলাবাজি ও দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে, আর তার বলি হচ্ছেন সাধারণ মানুষ ও কর্মজীবী মহিলারা। যদিও প্রশাসনের তরফে বলা হয়েছে, অভিযোগের সব দিক খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →