নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা, নথির তালিকায় ব্রাত্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও

এসআইআরের (SIR) খসড়া তালিকা প্রকাশ করার পর চলছে শুনানি প্রক্রিয়া। পরিচয়পত্র থেকে উপযুক্ত নথি নিয়ে নিত্য নতুন নির্দেশিকা জারি করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার হল নবতম সংযোজন।
Sponsored

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় নথি যাচাইয়ের ক্ষেত্রে মাধ্যমিক (ক্লাস টেন) অ্যাডমিট কার্ডকে (Madhyamik Admit Card) বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার রাজ্য সরকারের প্রস্তাব খারিজ করে দিল নির্বাচন কমিশন।
Sponsored

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, এসআইআর-এ যাচাইয়ের জন্য নির্ধারিত বৈধ নথির তালিকায় মাধ্যমিক অ্যাডমিট কার্ড(Madhyamik Admit Card) নেই। ফলে এই নথিকে গ্রহণ করার প্রস্তাব অনুমোদন করা যাচ্ছে না।
Sponsored

নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মার সই করা চিঠিতে উল্লেখ রয়েছে, গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা এসআইআর সংক্রান্ত নির্দেশিকাতেই কোন কোন নথি পরিচয় ও ঠিকানা যাচাইয়ের জন্য গ্রহণযোগ্য হবে, তার স্পষ্ট তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় মাধ্যমিক অ্যাডমিট কার্ড অন্তর্ভুক্ত নয়। তাই রাজ্যের পাঠানো প্রস্তাব ‘গ্রহণযোগ্য নয়’ বলে মত দিয়েছে কমিশন ।
Sponsored

প্রসঙ্গত, এসআইআর(SIR) প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারকে নথি জমা দিয়ে পরিচয় যাচাই করতে বলা হচ্ছে। বিশেষ করে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা জন্ম শ্বংসাপত্র বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেই কারণেই রাজ্যের তরফে কমিশনের কাছে অনুরোধ করা হয়েছিল, মাধ্যমিক অ্যাডমিট কার্ডকে এসআইআর-এ বৈধ নথির তালিকায় অন্তর্ভুক্ত করতে। কিন্তু কমিশন সেই প্রস্তাবে সায় দেয়নি।
Sponsored

প্রশাসনিক মহলের মতে, কমিশনের এই সিদ্ধান্তে এসআইআর প্রক্রিয়ায় নথি জমা দেওয়া নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে। কারণ বর্তমানে সময়ে জন্ম শ্বংসাপত্রের পর সব থেকে গুরুত্বপূর্ণ নথি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কারণ এই নথি থেকেই ভোটার কার্ড হয়।
Sponsored

-
-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
