মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পরই জ্বলছে মনিপুর: বিক্ষোভ কুকি জনজাতির

তিন জনজাতি গোষ্ঠীর তিন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে মনিপুরে ব্যালান্সের খেলা খেলেছিল বিজেপি। কিন্তু ২৪ ঘণ্টাও টিকল না সেই ব্যালান্সের খেলা। একদিকে কুকি (Kuki zo) সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলল কুকি সম্প্রদায়। অন্যদিকে কুকি সম্প্রদায় থেকে উপমুখ্যমন্ত্রী ঘোষণার বিরোধিতায় চূড়াচাঁদপুরে (Churachandpur) অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়।
Sponsored

বুধবার মুখ্যমন্ত্রী (Chief Minister)পদে শপথ নেন মেইতি (Meitei) গোষ্ঠীর বিধায়ক ইউমনাম খেমচাঁদ সিং। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কুকি সম্প্রদায়ের নেমচা কিগপেন। নাগা (Naga) সম্প্রদায় থেকে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন লসি দিখো। এরপরই দিল্লির মনিপুর ভবনের বাইরে বিক্ষোভ দেখান কুকি সম্প্রদায়ের মানুষ। তাঁরা দাবি করেন, কুকি সম্প্রদায়ের কিগপেন কখনই তাঁদের সম্প্রদায়ের প্রতিনিধি নন। তাঁর হাতে কুকি গোষ্ঠীর রক্ত লেগে রয়েছে। তিনি মেইতিদের সঙ্গে যুক্ত হয়ে কুকিদের স্বার্থ বিরোধী কাজ করছেন।
Sponsored

অন্যদিকে নাগা সম্প্রদায়ের লসি দিখো-র শপথের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে মনিপুরের হিংসা জর্জরিত চূড়াচাঁদপুর। কুকি জো (Kuki zo) সম্প্রদায়ের বিক্ষোভকারীদের দাবি, তাঁরা একজন মেইতি (Meitei) মুখ্যমন্ত্রী ও নাগা (Naga) সম্প্রদায়ের বিধায়কের নেতৃত্ব মানবেন না। প্রতিবাদে সরকারি ভবনের বাইরে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়।
Sponsored

সেই সঙ্গে তাঁরা নিজেদের সম্প্রদায়ের উপমুখ্যমন্ত্রী কিগপেনের বিরুদ্ধেও বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, কিগপেন বিজেপির কাছে নিজেকে বিক্রি করে দিয়েছেন। তাঁর হাতে কুকি জনজাতির মানুষের রক্ত লেগে রয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও হয়। তবে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
