ট্রাম্পের চরম মাইগ্রেশন নীতি! মিনিয়াপোলিসে ICE-এর গুলিতে মৃত্যু মহিলার

ট্রাম্পের চরম মাইগ্রেশন নীতির জেরে নিহত মহিলা (US Immigration Police)! বুধবার মিনিয়াপোলিসে ICE(ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট)-এর গুলিতে ৩৭ বছর বয়সী রেনে নিকোল ম্যাক্কলিন গুডের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। রেনের ছ'বছর বয়সী একটি সন্তান রয়েছে।
Sponsored

ঘটনাটি ঘটেছে শহরের দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকায়। ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়িতে থাকা ম্যাক্কলিন গুডকে এক ICE কর্মকর্তা গাড়ির দরজা খুলতে নির্দেশ দেন। SUV সামান্য এগোলে অন্য এক কর্মকর্তা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। কমপক্ষে দুটি শট গাড়িতে লাগে, গাড়িটি পার্ক করা দুটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। আরও পড়ুন: হাদি খুনে ভারতের নাম জড়ানোর পিছনে স্বার্থ আছে ইউনূসের! বিস্ফোরক মন্তব্য হাসিনার
Sponsored

হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোএমের দাবি, কর্মকর্তারা "প্রশিক্ষণ অনুযায়ী" কাজ করেছেন। তিনি আরও দাবি করেছেন, যখন অভিযান চলছিল তখন গাড়িতে আগ্নেয়াস্ত্র ছিল, রেনে গুলি চালানোর চেষ্টা করছিলেন। এমনকি এক কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টাও করছিলেন বলে অভিযোগ। কর্মকর্তারা 'আত্ম প্রতিরক্ষা' করতে গিয়ে গুলি চালান। তবে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে পাল্টা জানিয়েছেন, ভিডিওতে এমন কিছু দেখা যাচ্ছে না যে গাড়ি আক্রমণাত্মকভাবে এগিয়েছিল। জ্যাকব বলেন, ICE-এর অভিযান 'পরিবার ভেঙে দিচ্ছে' এবং 'শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।' পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা বলেন, নিহত ব্যক্তি কাউকে আঘাত করার চেষ্টা করেননি বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের অভিযোগ, ট্রাম্পের এই কঠোর দমনমূলক অভিবাসন নীতির জেরে খুনের চেষ্টা নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার এই নীতির জেরে তুলোধোনা হতে হয়েছে সরকারকে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
