কলকাতা ২৮°সে
ব্রেকিং
অসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টের
শিরোনামবিনোদন

হাসি মুখের আড়ালে লুকিয়ে যন্ত্রণা, লাইভ শেষেই চরম সিদ্ধান্ত শিল্পী দেবলীনার

হাসি মুখের আড়ালে লুকিয়ে যন্ত্রণা, লাইভ শেষেই চরম সিদ্ধান্ত শিল্পী দেবলীনার

বাইরে থেকে হাসি মুখের ছবি দেখলেও ভিতরের যন্ত্রণাটা দেখা যায় না। খ্যাতির আড়ালে লুকিয়ে থাকা না বলা কষ্ট গুলো। সোশ্যাল মিডিয়ায় সদা হাস্যময়  মুখেই দেখা যেত  সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীকে(Debolina Nandy)। কিন্তু তাঁর হাসি মুখের পিছনে ছিল মানসিক চাপ। যার ফলে চরম সিদ্ধান্ত নিলেন গায়িকা।

Sponsored

Sranchi In Article

মানসিক চাপ  আর পেশাগত জীবনের টানাপোড়েন শেষমেশ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করলেন দেবলীনা (Debolina Nandy) । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সঙ্গীত শিল্পী।

২০২৪ সালে পেশায় পাইলট প্রবাহ নন্দীর সঙ্গে সংসার শুরু করেন দেবলীনা। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও পর্দার আড়ালে যে দীর্ঘদিন ধরে অশান্তির চলছিল , তা স্পষ্ট হলো শিল্পীর সাম্প্রতিক ফেসবুক লাইভে। সেখানে দেবলীনা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তাঁর মা-কে নিয়ে শুরু হয় পারিবারিক সমস্যা। বারবার তাঁকে শর্ত দেওয়া হয় জন্মদাত্রী মাকে ছেড়ে দিতে হবে। এমনকি তাঁর সংগীতচর্চা ও পেশায় মডেল হওয়া নিয়েও তাঁর পরিবারে চূড়ান্ত অশান্তি লেগেই থাকত।

দেবলীনা বলেন, “আমি সবাইকে নিয়ে চলতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি হেরে গেলাম।” লাইভের শেষ দিকে নিজেকে সুন্দর দেখানোর জন্য কনে সাজে সেজেছিলেন তিনি, যা দেখে শিউরে উঠেছে নেটিজেনরা। ধরা গলায় তিনি বলেন, "হয়তো আজই সব শেষ।"

একজন সফল শিল্পীর মুখে জীবনের ওপর থেকে এমন আস্থা হারিয়ে ফেলার আর্তনাদ দেখে আতঙ্কিত হয়ে পড়েন দর্শকরা। লাইভ শেষ হতেই তিনি অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

কিছুক্ষণের মধ্যেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সায়কের দেওয়া তথ্য ও ছবি অনুযায়ী, দেবলীনা এখন অনেকটা বিপদমুক্ত হলেও তাঁর মানসিক অবস্থা অত্যন্ত শোচনীয়। ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দেবলীনার শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি দেবলীনার পেশাগত জীবনে ঠিক কী ধরনের বাধা আসছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

একদিকে সাফল্য আর অন্যদিকে সংসারের টানাপোড়েন—এই দুইয়ের লড়াইয়ে একজন প্রতিশ্রুতিমান শিল্পীর এমন পরিণতি স্তম্ভিত করে দিয়েছে বিনোদন জগতকে। এখন শুধুই অপেক্ষা তার সুস্থ হয়ে ঘরে ফেরার।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from শিরোনাম

View All →