শিল্প নিয়ে একটি কথা নেই: সিঙ্গুরেই বঙ্গ বিজেপির সলিল সমাধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সিঙ্গুরে সভা করার আগে বঙ্গ বিজেপি নেতারা মঞ্চ এমন ভাবে প্রস্তুত করেছিলেন যেন সিঙ্গুরে এসেই তিনি বিরাট ঘোষণা করবেন। মোদির মুখে সিঙ্গুরের (Singur) মানুষ এমন কথা শুনতে পাবেন যাতে তাঁদের জীবন নাকি বদলে যাবে। কিন্তু রবিবার আদতে এসব কিছুই হল না। কৃষকদের অনুমতি ছাড়া নেওয়া জমিতে বিজেপির সভা থেকে সিঙ্গুরের প্রাপ্তি শূন্য। কার্যত মোদি (Narendra Modi) সিঙ্গুরে যা করলেন তাতে বঙ্গ বিজেপির (Bengal BJP) গালেই সবটে থাপ্পড় কষানো হল। কিন্তু কেন এভাবে সিঙ্গুরের মানুষের পাশাপাশি বঙ্গ বিজেপিকেও হতাশ করলেন মোদি?
Sponsored

বাস্তবের সিঙ্গুরে এসে মোদির নতুন কোনও ঘোষণা করার ছিলই না। কারণ এখানে এসে বাংলার সরকারের বিরুদ্ধে কিছুই বলার ছিল না নরেন্দ্র মোদির। ২০০৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যে আন্দোলন (Singur agitation) করেছিলেন সেটা শিল্পের বিরুদ্ধে ছিল না। বিজেপির একটা অংশ, সিপিআইএম, কংগ্রেসের একটা অংশ খুব লাফালাফি করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী বলতে পারলেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন ছিল কৃষিজমির রক্ষার অধিকার। কৃষক, কৃষিজীবী, খেতমজুরের বাঁচার লড়াইয়ের আন্দোলন ছিল। শিল্প একশোবার হবে। শিল্পের জন্য জমিতে হবে। সেটাই ছিল তাঁর বক্তব্য।
Sponsored

বর্তমান বঙ্গ বিজেপির নেতারা মোদিকে নিয়ে এসে সিঙ্গুরের সভা করার আগে মাঠ ভরাতে অনেক গালভরা কথা বলেছিলেন। কিন্তু আদতে মোদি জানেন ২০০৬ সালের আন্দোলনের বাস্তবতাটা কী ছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন তার বিরোধিতা যে মোদির পক্ষে করা সম্ভব নয় এখন, সেটা তিনি জানতেন। সেই সময়ে স্থানীয় সিপিআইএম ও কংগ্রেস নেতারাও সেই আন্দোলনের যৌক্তিকতা বুঝে যোগ দিয়েছিলেন। শেষ পর্যন্ত বিজেপির রাজনাথ সিংও (Rajnath Singh) আন্দোলনে যোগ দেন। ফলে ২০২৬-এ দাঁড়িয়ে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ করা মোদির পক্ষের সম্ভব ছিল না।
Sponsored

Sponsored

সিঙ্গুরে একমাত্র অন্য শিল্পের কথা বলে মোদি নতুন বার্তা দিতে পারতেন। কিন্তু সেখানেও প্রশ্ন উঠত, কোন শিল্পের কথা বলতে চান মোদি? টাটার ন্যানো (Tata Nano) কারখানা সিঙ্গুর থেকে তুলে নিয়ে গিয়ে গুজরাটের সানন্দে (Sanand) প্রতিষ্ঠা করায় অভিযুক্ত নরেন্দ্র মোদি। অথচ প্রায় কুড়ি বছরেও সেই সানন্দের ন্যানো কারখানা থেকে গুজরাটের মানুষ কতটা উপকৃত হয়েছেন। বা টাটার ন্যানো কারখানা গুজরাটের মানুষকে কতটা সমৃদ্ধ করেছে, তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে। ফলে সিঙ্গুরে দাঁড়িয়ে নতুন কোনও প্রতিশ্রুতি নরেন্দ্র মোদি দিলে তা নিয়েও একইভাবে প্রশ্ন উঠত। তাই নীরবতাই বেছে নিয়েছেন মোদি।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
