নথি চুরির অভিযোগে ইডির বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় FIR প্রতীক জৈনের স্ত্রীর

বৃহস্পতিবার সকাল থেকে ইডির তল্লাশি শুরু হয়েছে আইপ্যাকII Pac) দফতরে। সকাল ৬টা থেকে ৯ ঘণ্টা ধরে চলছে তল্লাশি। এদিন দুপুর ৩টে নাগাদ প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। এরপরই প্রতীক জৈনের(Pratik Jain) স্ত্রী শেক্সপিয়র সরণি থানায় ইডির(ED) বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছেন। পরিবারের তরফে অভিযোগ, তাঁদের বাড়ি থেকে জরুরি নথি চুরি করেছে ইডি।
Sponsored

ইডি অফিসারেরা বেরিয়ে যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান প্রতীক জৈন(Pratik Jain)। কালো কাঁচে ঢাকা গাড়ির ভিতর পর্দা লাগানো ছিল। স্ত্রী ও সন্তানকে নিয়ে বেরিয়েছেন তিনি এবং গিয়েছেন আই-প্যাকের অফিসে। বিকেল সাড়ে ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী সল্টলেকের অফিস থেকে বেরিয়ে যাওয়ার ঠিক পরই তাঁরা সেখান উপস্থিত হন। স্ত্রী ও সন্তানকে নিয়ে সেখানে তিনি কেন গেলেন সেটা যদিও জানা যায় নি। আইপ্যাকের দফতরে ইডির হানা এবং তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।
Sponsored

প্রসঙ্গত, প্রতীক জৈন রাজ্য রাজনীতিতে ‘মেঘনাদে’র ভূমিকা পালন করেছেন। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল তৈরি থেকে শুরু করে সাংগঠনিক সিদ্ধান্ত সবেতেই তাঁর সংস্থার অবদান রয়েছে। বৃহস্পতিবারের পর যদিও তিনি রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এলেন। ঝাড়খণ্ডের বাসিন্দা প্রতীক আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং করেন। ২০০৮ সালে বম্বের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স নিয়ে বি.টেক করেছেন। কিছুদিন অ্যাক্সিস ব্যাঙ্কে ইন্টার্নশিপ করে ২০১২ সালে তথ্য ও প্রযুক্তি সংস্থা ডেলয়েটে কাজ শুরু করেন তিনি।
Sponsored

২০১৩ সালে গুজরাতে সিটিজেনস ফর অ্যাকাউন্টেবল গভর্নেন্স নামের একটি সংস্থা তৈরি করেন তিনি। প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর পরিচয় সেই থেকেই। প্রশান্ত কিশোরকে সামনে রেখেই ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক তৈরি করেছিলেন প্রতীক। ২০১৫ থেকে প্রতীকের সংস্থা আই-প্যাক বিভিন্ন রাজ্যে যেমন বিহার, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং বাংলাতে ভোটকুশলী হিসাবে কাজ করছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
