Site Logo

চেক বাউন্স মামলায় মিলল না স্বস্তি, তিহার জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের

EBBS Desk·
চেক বাউন্স মামলায় মিলল না স্বস্তি, তিহার জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের

চেক বাউন্স (check bounce) মামলায় সুরাহা পেলেন না বলিউড অভিনেতা রাজপাল যাদব (Bollywood actor Rajpal Yadav)। দিল্লি হাই কোর্টের (Delhi High Court) নির্দেশ মেনে তিনি বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টে নাগাদ দিল্লির তিহার (Tihar) জেলে আত্মসমর্পণ করেন।

Sponsored

Sranchi In Article

আত্মসমর্পণের আগে আদালতের কাছে সময়সীমা বাড়ানোর আবেদন করেছিলেন রাজপাল। পাশাপাশি তিনি ২৫ লক্ষ টাকার একটি চেক আদালতে জমা দিয়ে জানান, বাকি টাকাও তিনি পরিশোধ করে দেবেন এই প্রতিশ্রুতিও দেন। সেই জন্য তাঁকে আরও কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানান তিনি। তবে বিচারপতি (Judge) স্বর্ণকান্ত শর্মার (Swarna Kant Sharma) বেঞ্চ তাঁর এই আবেদন খারিজ করে দেয়। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কোনও আইনি সুরাহার আবেদন বিবেচনার আগে অভিযুক্তকে আত্মসমর্পণ করতেই হবে। বিচারপতি শর্মা বলেন, এর আগেও অভিযোগকারী সংস্থার সঙ্গে বিবাদ মেটানোর জন্য রাজপালকে একাধিক সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনও প্রতিশ্রুতি পালন করেননি। আত্মসমর্পণের পরে নতুন করে টাকা পরিশোধের সুযোগ দেওয়া হবে কি না, তা পরে বিবেচনা করা হতে পারে। আরও পড়ুন: আরজি কর আর্থিক অনিয়ম মামলায় প্রথম চার্জশিট ইডির, অভিযোগ সন্দীপ ঘোষ-সহ ৩

Sponsored

Merlin In Article

মুম্বই থেকে দিল্লি এসে আত্মসমর্পণ করার জন্য রাজপালকে অতিরিক্ত দু’দিন সময় দেওয়া হয়েছিল। তবুও আদালত তাঁর আচরণে অসন্তোষ প্রকাশ করে। বিচারপতি স্বর্ণকান্ত শর্মা মন্তব্য করেন, “অভিনেতা অতীতে অন্তত ১৫-২০ বার একই ধরনের আচরণ করেছেন। আগের নির্দেশেও তাঁর এই মনোভাবের উল্লেখ ছিল। কোনও আদেশ বা প্রতিশ্রুতি তিনি পালন করেননি। তাই তাঁর প্রতি আর সহানুভূতি দেখানোর সুযোগ নেই।”

Sponsored

Shyam Sundar In Article

প্রসঙ্গত, প্রায় দশ বছরেরও বেশি সময় আগে এম.এস মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড রাজপাল যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ওই সংস্থার দাবি, রাজপাল ও তাঁর স্ত্রীর দেওয়া একাধিক চেক বাউন্স হয়েছিল এবং সংস্থার প্রাপ্য টাকা ফেরত দেওয়া হয়নি। ২০১৮ সালে দিল্লির একটি ম্যাজিস্ট্রেট আদালত এই চেক বাউন্স মামলায় রাজপাল যাদব ও তাঁর স্ত্রীকে দোষী সাব্যস্ত করে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →