কেন হঠাৎ নাড্ডার বৈঠকের কাছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর আধিকারিক! জল্পনা তুঙ্গে

কেন হঠাৎ বিজেপির সর্বভারতীয় সভাপতির বৈঠকের কাছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর পুলিশ কর্তা! এই নিয়ে জল্পনা তুঙ্গে। সল্টলেক সেক্টর ফাইভের এক হোটেলে বৃহস্পতিবার রাজ্য বিজেপির বৈঠক চলাকালীন হঠাৎ হাজির হন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর এক শীর্ষ পুলিশকর্তা। ওই বৈঠকে নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আচমকা উপস্থিত হন রাজ্য পুলিশের ডিআইজি আইপিএস সুমিত কুমার।
Sponsored

হোটেলের যে বৈঠকস্থলে সম্মেলনকক্ষে নাড্ডা ও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠক করছিলেন, তার করিডরের কাছাকাছি পর্যন্ত যান ওই আইপিএস কর্তা। সংবাদমাধ্যমের ক্যামেরা নজরে আসতেই তিনি ঘুরে বেরিয়ে যান। পরে সাংবাদিকদের প্রশ্নে জবাব দেন, “একজনকে খুঁজতে এসেছিলাম,” বলেই গাড়িতে উঠে চলে যান। আরও পড়ুন: ট্রাম্পের চরম মাইগ্রেশন নীতি! মিনিয়াপোলিসে ICE-এর গুলিতে মৃত্যু মহিলার
Sponsored

এই ঘটনার সময়ই সল্টলেকে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও দফতরে ইডির তল্লাশি চলছিল। আইপ্যাক তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা। তল্লাশির খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘটনাস্থলে পৌঁছন। আইপ্যাকের দফতর থেকে দেড় কিলোমিটারের মধ্যেই ছিল নাড্ডাদের বৈঠকস্থল। একই দিনে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্তার বিজেপির শীর্ষ বৈঠকস্থলে উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল ও জল্পনা তৈরি হয়। বিজেপি নেতা-কর্মীরাও বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
