SIR শুনানিতে ডাক নেতাজি-পরিবারের সদস্যদেরও

এসআইআর-এ শুনানির নামে কমিশনের হেনস্থা জারি। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পাশাপাশি এই হয়রানি থেকে বাদ যাননি নোবেলজয়ী অর্মত্য সেনও। এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) শুনানিতে ডাক পড়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) পরিবারের চার সদস্যের! বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, নেতাজির প্রপৌত্রকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? নেতাজির পরিবার যদি ভারতীয় না হন, তবে আর কে হবেন? উঠেছে এই প্রশ্ন। আরও পড়ুন: দিল্লির পর লাদাখেও জোর ভূমিকম্প! সতর্ক নজর প্রশাসনের
Sponsored

এই বিষয়ে চন্দ্রকুমার বসু কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, স্বচ্ছ ভোটার বাছার নামে ১০ কোটি মানুষকে হয়রান করছে কমিশন। তিনি প্রশ্ন তোলেন এই প্রক্রিয়া নির্বাচনের আগেই কেন? কী উদ্দেশ্য কমিশনের তা স্পষ্ট করুক— বলেও সরব হন তিনি। পাশাপাশি চন্দ্র বলেন, নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করছে তা সঠিক নয়। এদিনই রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে, কোচবিহারের জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মনকেও এসআইআর নোটিশ পাঠানো হয়। আগামী ২৯ জানুয়ারি শুনানিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। অতীতে অভিনেতা-সাংসদ দীপক অধিকারী, ক্রিকেটার মহম্মদ শামি-সহ একঝাঁক নামী ব্যক্তিত্বকে শুনানি নোটিশ পাঠানো নিয়ে বিতর্কের জন্ম দেয়। সেই আবহে এবার চন্দ্র বসুকে শুনানির নোটিশ পাঠানো নিয়ে শোরগোল শুরু হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
