SIR-এর কাজের চাপে ব্রেনস্ট্রোকে আশঙ্কাজনক BLO! দাবি পরিবারের

ইনিউমারেশন ফর্ম বিলি, সংগ্রহের থেকেও যেন এসআইআর প্রক্রিয়ার (SIR hearing Process) শুনানি পর্বে অনেক বেশি মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে রাজ্যের সরকারি কর্মী ও বিএলও-দের। তা সত্ত্বেও নিজেদের সময়ের লক্ষ্য পূরণে কোনওভাবেই আপসের পথে যাবে না নির্বাচন কমিশন। কমিশনের জেদের শিকার রাজ্যের আরও এক বিএলও। অতিরিক্ত কাজের চাপের জেরে দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরের বিএলও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sponsored

জানা গিয়েছে, মথুরাপুরের গৌরীপুর এলাকার একটি স্কুলের শিক্ষক মাহবুব রহমান মোল্লা (৫২)। তিনি মথুরাপুর দুই নম্বর ব্লকের ১১০ নম্বর বুথের BLO। নির্বাচন কমিশনের চাপানো নিয়ম মেনেই তিনি বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করেছেন। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর তাঁর বুথের একাধিক ভোটারের কাছে কমিশনের তরফে শুনানির নোটিস দেওয়া হয়। পরিবারের দাবি, সেই নিয়ে প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন মাহবুব। আরও পড়ুন: ফের উড়ানে বোমাতঙ্ক ফিরল: জরুরি অবতরণ ইন্ডিগো-র বিমানের
Sponsored

শনিবার রাতে তিনি অতিরিক্ত অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মাহবুব। সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেছে পরিবার। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ ও মানসিক চাপের ফলেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
