মেশিন দিয়ে বাংলাদেশি খুঁজে বের করে যোগীরাজ্যের পুলিশ! পরিযায়ীদের হয়রানি জারি

বাঙালি বিদ্বেষ বিজেপি শাসিত রাজ্যগুলিতে এতটাই প্রবল যে, যে কোনও পরিযায়ী শ্রমিকদের উপর যেকোনও ধরনের হয়রানি করতেও পিছপা হচ্ছে না উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpadesh Police)। সাধারণ দরিদ্র পরিযায়ী শ্রমিকদের নাগরিকত্বের (citizenship) কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁদের উত্তরপ্রদেশের প্রশাসনের হয়রানির শিকার হতে হচ্ছে। এবার উত্তরপ্রদেশ পুলিশের এক আধিকারিক দাবি করলেন, তাঁর কাছে এমন কোনও যন্ত্র রয়েছে যা দিয়ে কোনও ব্যক্তি বাংলাদেশের (Bangaldeshi) বাসিন্দা কিনা তা প্রমাণ হয়ে যাবে! নিছক হয়রানির জন্য উত্তরপ্রদেশ পুলিশ আধিকারিকের সাধারণ নাগরিককে ভয় দেখানোর এই ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও নিয়ে সাফাই দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ) নেট দুনিয়ায়।
Sponsored

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ (Gaziabad) শহরের বোয়াপুর বস্তি এলাকায় ডিসেম্বরের শেষ সপ্তাহে হানা দেয় স্থানীয় কৌশাম্বি থানার পুলিশ (Kaushambi police station)। তাদের সঙ্গে সিআরপিএফ (CRPF) যোগানরাও ছিল। বস্তির বাসিন্দাদের পরিচয়পত্র দাবি করে পুলিশ আধিকারিকরা। তাদের নেতৃত্বে ছিলেন স্থানীয় এসএইচও অজয় শর্মা (Ajay Sharma, SHO)। আর সেখানেই যন্ত্রের সাহায্যে বাংলাদেশি (Bangladeshi) নির্ধারণের ভুয়া হুমকি দিতে দেখা যায় এসএইচও অজয় শর্মাকে।
Sponsored

বোয়াপুর বস্তি এলাকায় বিহারের বহু পরিযায়ী শ্রমিকের (migrant labour) বসবাস। বিহারের আরারিয়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেখানো নিয়ে শেষ পর্যন্ত হুমকির পথে যায় উত্তরপ্রদেশ পুলিশ। বারবার বস্তির বাসিন্দাদের থেকে জানতে চাওয়া হয় তাঁরা বাংলাদেশের বাসিন্দা কিনা। বাসিন্দারা নিজেদের বিহারের (Bihar) বাসিন্দা বলে পরিচয়পত্র দেখালেও চাপ দেওয়া হয়। পরিচয়পত্র দেখার পরেও এসএইচও অজয় শর্মা দাবি করেন, তাঁর পিঠে যে যন্ত্র লাগানো হচ্ছে তাতে দেখা যাচ্ছে তিনি বাংলাদেশের বাসিন্দা।
Sponsored

Sponsored

সোশ্যাল মিডিয়ায় পুলিশের এই ধরনের হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পর সাফাইয়ের পথে যায় গাজিয়াবাদ পুলিশ (Gaziabad police)। দাবি করা হয় রুটিন মাফিক বস্তি এলাকায় বাসিন্দাদের পরিচয় যাচাই প্রক্রিয়া চলছিল। কিন্তু একবারও মিথ্যে হুমকির জন্য দুঃখ প্রকাশ করেনি উত্তরপ্রদেশ পুলিশ।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
