তিন দিনব্যাপী সিঙ্গাপুর-ইন্ডিয়া ফোরামে ভারত (India) ও সিঙ্গাপুরের (Singapore) মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ লিমিটেড (USEL)-এর কর্ণধার প্রসূন মুখোপাধ্যায় (Prasun Mukharjee)। 
ফোরামে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের মন্ত্রী গান সিও ওং এবং হরিয়ানা ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা। তিন দিন ধরে চলা এই অনুষ্ঠানে ভারত ও সিঙ্গাপুরের শিল্পপতি, ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। 
Singapore-India Network for Growth (SING Forum) আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করা, বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং শিল্পক্ষেত্রে নতুন অংশীদারিত্ব তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ভারতীয় রাজ্যগুলির সঙ্গে সিঙ্গাপুরের ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। 
অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আলোচনায় ভারত-সিঙ্গাপুরের মধ্যে ভবিষ্যৎ অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রসূন মুখোপাধ্যায়।















