কলকাতা ২৭°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল

প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ডিওয়াই পাটিল (D.Y. Patil)

দীর্ঘ দিন অসুস্থ থাকার পর প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ডিওয়াই পাটিল (D.Y. Patil)। মহারাষ্ট্রের কোলাপুরে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শোকপ্রকাশ করে টুইট করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।  

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন: এখনই বড় বদল নয়, কবে থেকে সিলেবাস পাল্টাাচ্ছে?  ইঙ্গিত স্কুল শিক্ষামন্ত্রীর

কোলাপুরের বাসিন্দা ডিওয়াই পাটিল ১৯৬৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি তিনি শিক্ষাবিস্তারে বিশেষ নজর দেন। নামী শিক্ষা প্রতিষ্ঠান 'ডি ওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠা করেন তিনি। যেখানে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত করা হয়েছিল। বর্ণময় রাজনৈতিক জীবনে তিনি ত্রিপুরা, বিহার এবং পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল হিসেবেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন।

আরও পড়ুন: সময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টের

তাঁর প্রয়াণে দেশজুড়ে রাজনৈতিক ও শিক্ষামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর অবদানকে স্মরণ করে শোকপ্রকাশ করেছেন। কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ডিওয়াই পাটিলের প্রয়াণকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, শিক্ষা ও জনসেবার ক্ষেত্রে প্রাক্তন এই রাজ্যপালের অবদান দেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ শোকবার্তায় লিখেছেন, "'ডি. ওয়াই. পাটিল গ্রুপ'-এর প্রতিষ্ঠাতা এবং ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ডি. ওয়াই. পাটিলের প্রয়াণের খবরটি অত্যন্ত মর্মান্তিক।"

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →