রাজ্য সরকারের কত জেল আছে? সব তো ভরে ফেলছেন। রোজ শুধু গ্রেফতার করা হচ্ছে। এভাবে কি মানুষের কণ্ঠস্বরকে রুখতে পারবেন? মনে রাখুন, লড়াই আমাদের চলবে। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে রাজ্যের বিজেপি সরকারকে (BJP Government) হুঁশিয়ারি দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুঝিয়ে দিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে যতই দমন-পীড়ন চালানো হোক, মানুষের দাবি নিয়ে সরব হবেন তিনি আর তাঁর দল।
সারাবাংলাকে জেলে ভরলেও লড়াই চলছে-চলবে: বিজেপি সরকারকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর
Sponsored

তৃণমূল সভানেত্রী এদিন তাঁর বক্তব্যের প্রতি ছত্রে অভিযোগ করেছেন, এক অগণতান্ত্রিক সরকার চলছে রাজ্যে। বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, তৃণমূল কংগ্রেসের নাম ও নিশানা থাকবে না। ভাবুন একবার! ফলে রাজা যা বলেন, পারিষদ তার চার গুণ করে। অন্য রাজনৈতিক দলগুলিকে সভার অনুমতি দিলেও তৃণমূলকে দিচ্ছে না। সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের হাজার হাজার কেস দেওয়া হয়েছে। অথচ এরা জানে না এদের অপরাধ কী! জোর করে পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে। এটা গণতন্ত্র? এভাবে সরকার চলে?“
সরকারের ডিলিমিটেশন প্রসঙ্গে উত্থাপন করে বলেন, “ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেনসাসের কাজ শুরু হয়েছে। কিন্তু কী আশ্চর্য, কোনও রাজনৈতিক দলকে ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা হয়নি। জনগণনায় কার নাম থাকবে আর কার বাদ যাবে- তা কেউ জানে না। আবার যে এসআইআরের (SIR) পালটা নয়া এসআইআর হচ্ছে না- কে বলতে পারে! এসআইআর-এ তো এখনও ৩২ লক্ষ লোকের নাম ওঠেনি। এর জন্য আমি সুপ্রিম কোর্টেও (Supreme Court) গিয়েছিলাম। ভেবেছিলাম বিচার পাব। কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এর জন্য গণ আন্দোলন আর সচেতনতা বৃদ্ধি হওয়ার দরকার। সকলকে একজোট হয়ে লড়তে হবে। যারা ভাবছে একা লড়াই করবে, তারা ভুল ভাবছে। তৃণমূলকে সভা করতে না দিলেও তো আমাদের দিচ্ছে! কী দরকার! তাই তো? ভুল হচ্ছে। আইন মেনে চলে তৃণমূল। কিন্তু আইন যদি বেলাইন হয় তাহলে সভা করার অধিকার থেকে দলকে বঞ্চিত করা যাবে না।“
বিজেপিকে তীব্র নিশানা করে তৃণমূল সভানেত্রী বলেন, “নেতাজি এরা অপমান করছে। অথচ সরকারের কোনও প্রতিবাদ নেই! মন্দিরে মন্দিরে প্রণামীও চুরি করছে বিজেপি। পুকুর সংস্কার নিয়ে বর্ধমানে দেখছিলাম লোকের সম্পত্তি হরপ করে নিচ্ছে এরা। হকারদের সরাচ্ছে, কিন্তু বিকল্প ব্যবস্থা হবে না! মানুষ পেনশন পর্যন্ত পাচ্ছে না। বিজেপি বিধায়কের ঔদ্ধত্যে আশাকর্মী মারা যাচ্ছেন। কী পরিস্থিতি! আমি যেতে চাই বাঁকুড়ায়। কিন্তু যেতে দিচ্ছে না। এরা এমন প্রতিহিংসা পরায়ণ যে, কালীঘাটের বাড়ির রাস্তা যারা সাফাই করে তাদের পর্যন্ত সরিয়ে দিয়েছে।“
তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “মাত্র তিন মাস হয়ে চার মাসে পা দিয়েছে সরকার, তাতেই এই অবস্থা! এ কোন বাংলা তৈরি করতে চাইছে এরা? ক্ষমতায় এসেই গৈরিকীকরণ। বাবা-ছেলে যখন এমপি-মন্ত্রী ছিলে সেদিনের কথা মনে পড়ে না! এখন অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছ? প্রকাশ্যে তোলাবাজির টাকা গোনা হচ্ছে টেবিলে! ব্রিজভূষণ বেকসুর হয়ে ছাড়া পাচ্ছে। তিন মাসে লাগাতার ধর্ষণের ঘটনা রাজ্যে।“
তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের লড়াইয়ের বার্তা দিয়ে দলনেত্রী বলেন, “বিজেপি ভেবেছেটা কী? সরকার চালাবে ওরা, বিরোধী দলও চালাবে? গণতন্ত্র এটা? এটা লজ্জাকর নয়, নিন্দার ঝড় উঠবে আগামী দিনে। অপেক্ষা করুন। লড়াই হবে। সকলে মিলে প্রতিবাদ করতে হবে। লড়াই চলছে। লড়াই চলবে।“
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
এখনই বড় বদল নয়, কবে থেকে সিলেবাস পাল্টাাচ্ছে? ইঙ্গিত স্কুল শিক্ষামন্ত্রীর
4h ago

NDA-তে নেই! 'মঙ্গল মিলন'-এ না থাকলেও বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI সাংসদরা
4h ago

সময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টের
6h ago

হাসপাতালের খাবারে নতুন বরাদ্দে আইনি বাধা কাটল রাজ্যের
6h ago

নবান্ন চত্বরে নজরদারি হামিমের!মুখ্যমন্ত্রীর চিনার পার্কের বাড়িও রেইকি
7h ago







