কলকাতা ২৭°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

নাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং তা দেওয়ার জন্যই আনা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)। শনিবার নিউটাউনের এক মঞ্চ থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন উত্তর ২৪ পরগনার ৩০০ জন মতুয়া সম্প্রদায়ভুক্তকে ভারতের নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দেন তিনি। একইসঙ্গে CAA ইস্যুতে বিগত তৃণমূল সরকার রাজনৈতিক স্বার্থে মানুষকে ভুল বুঝিয়েছিল বলে কটাক্ষও করেন। আগামী দিনে আরও অনেককে এই সার্টিফিকেট দেওয়া হবে জানিয়ে নাগরিকত্বের জন্য এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন: ফ্রি বাস চড়তে গেলে পিঙ্ক কার্ড বাধ্যতামূলক, একনজরে আবেদন পদ্ধতি

মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে দীর্ঘ দিন ধরেই রাজ্যের রাজনীতি উত্তপ্ত। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মতুয়াগড়ে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, বাংলাদেশ থেকে যে সমস্ত মতুয়া শরণার্থী হিসেবে এ দেশে এসেছেন, তাঁরা প্রত্যেকেই ভারতের নাগরিকত্ব পাবেন। কেন্দ্রে বিজেপি সরকার গঠনের পর সংসদে সিএএ পাশ হলেও কোভিডের জেরে তা কার্যকর হতে কিছুটা সময় নেয়। 

আরও পড়ুন: টুইন মিরাকল! বর-কনে থেকে ফাদার—কেরলমের রাজকীয় বিয়েতে জোড়ার সমারোহ

এদিন সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান থেকে বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূল সরকার মতুয়াদের ভুল বুঝিয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে CAA-এর বিরুদ্ধে রাজপথে মিছিল করেছিলেন। সেই আন্দোলনের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়, বাস ও ট্রেন পোড়ানো হয় বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বনগাঁর সভায় মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা যে অক্ষরে অক্ষরে রক্ষা করা হচ্ছে, এদিনের মঞ্চ থেকে সেই কথা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →