কলকাতা ২৭°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর

২০২৮ থেকে আমূল বদল স্কুল পাঠ্যসূচিতে! বড় ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই স্কুলশিক্ষার পরিকাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। এবার সেই জল্পনাই সত্যি করে বৃহস্পতিবার রাজ্যের নতুন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি মেনে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলের পাঠ্যসূচিতে আমূল পরিবর্তন আনা হবে।

Sponsored

Sranchi In Article

এতদিন রাজ্যে কেন্দ্রীয় জাতীয় শিক্ষানীতি (NEP) লাগু করা হয়নি। নতুন সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে পুরোপুরি এই নীতি মেনেই স্কুলস্তরের সিলেবাস তৈরি করা হবে। নতুন পাঠ্যসূচি হবে মূলত চাকরিমুখী। অর্থাৎ বাস্তব জীবনে কর্মসংস্থানের উপযোগী তথ্য ও দক্ষতার ওপর বিশেষ জোর দেওয়া হবে। পাশাপাশি পড়ুয়াদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ কমাতে পরীক্ষার ক্ষেত্রে প্রতি শ্রেণিতে সেমিস্টার পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে। পাঠ্যবই থেকে কোন অধ্যায় বাদ যাবে বা নতুন কী যুক্ত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে সিলেবাস কমিটির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, নতুন পাঠ্যসূচিতে জাতীয়তাবাদী ভাবধারার প্রতিফলন দেখা যেতে পারে। মুঘল বা ইসলামিক ইতিহাসের বড় অংশ বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষা দফতর সূত্রে খবর, এতবড় পরিবর্তনের জন্য কিছুটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই আপাতত চলতি শিক্ষাবর্ষে বড় কোনো পরিবর্তন না করে কেবল দু-একটি শ্রেণীতে সামান্য পরিমার্জন করা হচ্ছে। তবে ২০২৮ সালের শিক্ষাবর্ষ থেকেই প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পুরো পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তকে আমূল বদল আনা হবে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →