কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

সুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা

সুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা

বারুইপুরে ধর্ষণ-খুনের মামলার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের 'এনকাউন্টার' নিয়ে তরজা তুঙ্গে। এই ঘটনা চার দিন আগেই পুলিশকে লিখিতভাবে সতর্ক করা হয়েছিল—এই চাঞ্চল্যকর দাবি তুলে কলকাতা হাই কোর্টে দায়ের হল নতুন জনস্বার্থ মামলা। মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের পক্ষে দায়ের হওয়া এই মামলায় গোটা ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের আবেদন জানানো হয়েছে।

Sponsored

Sranchi In Article

পুলিশের দাবি বনাম জনস্বার্থ মামলা বারুইপুরের ঘটনায় ধৃত প্রভাস মণ্ডলকে গত ৮ জুলাই ক্রাইম পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, সেই সময় হেফাজত থেকে পালানোর চেষ্টা করে প্রভাস। এমনকি কর্তব্যরত এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে সে পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়। এরপর আত্মরক্ষার জন্য পুলিশকে পাল্টা গুলি চালাতে হয়, যার জেরে প্রভাসের মৃত্যু হয়।

তবে এই তথাকথিত এনকাউন্টারের তত্ত্ব নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। এর আগে হাইকোর্টে এই বিষয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলাগুলির শুনানিতে আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করে। আগামী ১৮ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। নতুন মামলাকারীর বিস্ফোরক দাবি শনিবার দায়ের হওয়া এই নতুন জনস্বার্থ মামলায় মামলাকারীর আইনজীবী রঘুনাথ চক্রবর্তী আদালতকে জানান, গত ৪ জুলাই, অর্থাৎ ঘটনার ঠিক চার দিন আগেই বেশ কয়েকজন মানবাধিকার কর্মী বারুইপুর থানার আইসির কাছে লিখিতভাবে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, অভিযুক্ত প্রভাসের পুলিশি হেফাজতে মৃত্যু ঘটতে পারে। আইজীবীর অভিযোগ, পুলিশের কাছে এই সুনির্দিষ্ট সতর্কবার্তা থাকা সত্ত্বেও তারা কোনও প্রতিরোধমূলক বা সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি। কিন্তু, ঠিক চার দিন পরেই এনকাউন্টারে প্রভাসের মৃত্যু হয়। সেই কারণেই এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

হাইকোর্টের পরবর্তী পদক্ষেপ এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে, বারুইপুর এনকাউন্টার-কাণ্ড নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে এবং রিপোর্টও তলব করা হয়েছে। সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, নতুন এই জনস্বার্থ মামলাটি আগামী ১৮ অগাস্ট বারুইপুর এনকাউন্টার সংক্রান্ত অন্যান্য মুলতুবি মামলার সঙ্গেই একসঙ্গে শুনানি হবে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →