কর্মী-সহ সকলকে উদ্বুদ্ধ করতে ‘কভি কভি’ (Kabhie Kabhie) সিরিজে বার্তা দেন প্রতি সপ্তাহেই বার্তা দেন আম্বুজা নেওটিয়ার চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া (Harshbardhan Neotia)। এই সপ্তাহে তিনি বৃষ্টির দুই রূপকে রূপক হিসেবে ব্যবহার করে হতাশা কাটিয়ে আশার কথা শুনিয়েছেন তিনি। অর্থাৎ গ্লাসের অর্ধেক ভর্তি দেখার বার্তা আম্বুজা নেওটিয়ার চেয়ারম্যানের।
পোস্টার কার্ডের (Poster Card) মাধ্যমে পর পর হর্ষ নেওটিয়া লেখেন, বৃষ্টি আমাদের বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে দিতে পারে। কিন্তু সেই একই বৃষ্টি একটি বাগানকে বেড়ে উঠতে সাহায্য করে। বৃষ্টি একই, অথচ আমাদের প্রত্যেকের কাছে এর অর্থ আলাদা। 
কীভাবে একই দিন হতাশা এবং কৃতজ্ঞতা প্রকাশের কারণ হতে পারে ‘কভি কভি’ (Kabhie Kabhie) সিরিজে সেই কথাই তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “আমরা কোন বিষয়টির ওপর মনোযোগ দিচ্ছি, তার ওপরই নির্ভর করে সেই দিনটিকে আমরা কীভাবে অনুভব করব।“
জীবনের পথ থেকে কর্মক্ষেত্রের উদাহরণ তুলে ধরে হর্ষ নেওটিয়া লেখেন, “কর্মক্ষেত্রে হোক বা বাড়িতে, অনেক সময়ই সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। কোনও কাজে দেরি হওয়া আমাদের একটি ভুল খুঁজে বের করার সুযোগ করে দিতে পারে। কোনও কাজে যখন আমরা সমস্যার মুখোমুখি হই, তখন কারও সাহায্যের হাত আমাদের মনে করিয়ে দিতে পারে যে আমরা একা নই।“
আরও পড়ুন: মাঝআকাশে বাঁচিয়েছেন শতাধিক প্রাণ, ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতীয় পাইলটকে
সকলের হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে আম্বুজা নেওটিয়ার চেয়ারম্যান লেখেন, “হতাশা বা বিরক্তি বাস্তব। তবুও, কঠিন দিনের মধ্যেও কৃতজ্ঞ হওয়ার মতো কিছু খুঁজে পেলে দিনটা একটু সহজ হয়ে উঠতে পারে। একই দিন আমাদের অভিযোগ করার কারণও দিতে পারে, আবার এমন কিছু মুহূর্তও উপহার দিতে পারে, যার জন্য আমরা কৃতজ্ঞ হতে পারি। কিন্তু আমরা কোন বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দেখি, তার উপরই নির্ভর করে আজকের দিনটি সম্পর্কে আমাদের অনুভূতি কেমন হবে এবং আগামিকালের মুখোমুখি আমরা কীভাবে হব।“















