কলেজে কলেজে ছাত্রভোট বন্ধ অনেক বছর। রাজ্যে শাসকদল বদলের পরে ৫ মাস কেটে গেলেও ছাত্র সংসদ নির্বাচন (Student Union Election) কবে হবে তার কোনও ইঙ্গিত মেলেনি। এই পরিস্থিতিতে শুক্রবার আর জি কর মেডিক্যাল কলেজে সংঘ পরিবারের ছাত্র সংগঠন ABVP-র ডাক্তারি পড়ুয়াদের সর্বভারতীয় সম্মেলনে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর আশ্বাস আগামী বছরই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের (College-University) ছাত্র সংসদগুলিতে নির্বাচন হবে। 

এদিন, এবিভিপির সম্মেলনে শুভেন্দু জানান, রাজ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অথচ ছাত্র রাজনীতি থেকেই বহু রাজনৈতিক নেতা উঠে এসেছেন। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এবিভিপি পর্যবেক্ষকের সঙ্গে তাঁর কথা হয়েছে। নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, কলেজের ভোটে ক্লাসের ফাঁকে বক্তৃতা করেই তিনি আজকের জায়গায় পৌঁছেছেন। 
আরও পড়ুন: জিতের জন্য মেগা শর্ত দেবের! রাজি হলে জুটিতে ফিরবেন শুভশ্রীও? ‘দেশু ৭’–এর ট্রেলার মঞ্চে জোর জল্পনা

   এর পরেই এবিভিপি পর্যবেক্ষকের সঙ্গে কথার উল্লেখ করে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আগামী বছর ছাত্র সংসদের নির্বাচন হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে এবিভিপি এবং রাষ্ট্রবাদীদের ‘বন্দে মাতরম্‌’ স্লোগান শোনা যাবে। অর্থাৎ আগামী বছরই রাজ্যে ছাত্র সংসদগুলিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা। আর সেখানে জয়ী হবে এবিভিপি-প্রত্যায়ী শুভেন্দু।