সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। পুজোর কেনাকাটার পাশাপাশি অনেকেই এই সময়ে সোনা বা রুপো কেনার পরিকল্পনা করেন। তাই বাজারে যাওয়ার আগে এক নজরে দেখে নিন আজ কলকাতায় সোনা ও রুপোর দাম কত। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদার প্রভাবে বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ কলকাতার বাজারে কী দর চলছে, জেনে নিন।
১ গ্রাম হলমার্ক ২২ ক্যারেট সোনার দাম (Gold Price) হয়েছে ১৪ হাজার ১৭০ টাকা। খুচরো ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ১৪ হাজার ৯০৫ টাকা। এছাড়াও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার বাটের দাম হয়েছে ১৪ হাজার ৮৩০ টাকা।
বাঙালির গয়নার ভাণ্ডারে সোনার পাশাপাশি রুপোর মূল্যও যথেষ্ট। সোনার সঙ্গে সঙ্গে রুপোর ক্ষেত্রেও দামও (Silver Price) বেশ কিছুটা কমেছে। আজ খুচরো রুপোর দাম প্রতি কেজিতে ২ লক্ষ ২২ হাজার ৪৫০ টাকা। একই পরিমাণ রুপোর বাটের দাম প্রতি কেজিতে ২ লক্ষ ২২ হাজার ৩৫০ টাকা।










