লাভ জিহাদের দোহাই দিয়ে স্থানীয় বিজেপি (BJP) নেতার হুমকি রাজারহাট নিউটাউন এলাকায়। বৃদ্ধ দম্পতির মেয়ে-জামাইকে পাড়া ছাড়া করার নিদান বিজেপির ফোড়ে নেতার। ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে তোলপাড় সমাজ মাধ্যম। (ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি 'বিশ্ব বাংলা সংবাদ'।)
পাড়ায় ভিন ধর্মী থাকবে না! দেখুন কী বলছে বিজেপির ফোড়ে নেতা!
বৃদ্ধ দম্পতির মেয়ে-জামাইকে পাড়া ছাড়া করার নিদান বিজেপির ফোড়ে নেতার। ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে তোলপাড় সমাজ মাধ্যম।
Sponsored

প্রায় বছর দশেক আগে রাজারহাট-নিউটাউন এলাকায় ভিন্ন ধর্মে বিয়ে করে এক তরুণী। নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই তরুণী। বাবা-মাকে দেখার জন্য স্বামীসহ বাড়িতেই থাকতেন ওই দম্পতি। রাজ্যে পালাবদলের পরেই স্থানীয় বিজেপির ফোড়ে নেতা বাড়িতে এসে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রীতিমতো বৃদ্ধ দম্পতিকে তাঁদেরই বাড়ির উঠোনে দাঁড়িয়ে শাসাচ্ছেন ওই নেতা। তাঁর দাবি, পাড়ার লোকেরা নাকি অভিযোগ করেছেন। সেই কারণেই তিনি ওই দম্পতির মেয়ে-জামাইকে পাড়া ছেড়ে চলে যেতে নিদান দিচ্ছেন। তাঁর দাবি, পাড়ায় না কি কোনও মুসলিম থাকতে পারবেন না, কারণ তারা সনাতনী! বৃদ্ধ বার বার বলছেন, তাঁর নিজের ঘরেও কুলদেবতা রয়েছেন, এতদিন কেউ কোনও সমস্যা করেনি আজ হঠাৎ কেন এই নিদান?
শুধু তাই নয়, বিজেপির ফোড়ে নেতার স্পষ্ট হুমকি, "গত ১০ বছর কী হয়েছে জানি না, এখন এখানে এসব চলবে না।" অর্থাৎ বাংলা তথা ভারতের যে 'নানা ভাষা, নানা মত, নানা পরিধানের' সংস্কৃতি তা বদলে দিতে চাইছে এই গেরুয়া শিবিরের উঠতি নেতারা। গেরুয়া শিবির ওই ফোড়ে নেতার কথায়, এখন না কি তিনি ভালোভাবে বুঝিয়ে বলছেন, না শুনলে পরে ব্যবস্থা হবে! এমনকী ওই জামাইকে স্থানীয় বিজেপি পার্টি অফিসে গিয়ে দেখা করার নির্দেশও দিয়েছেন তিনি।
ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটছে পরিবারের। তাঁদের কথায়, এতদিন মেয়ের বিয়ে হয়েছে। পাড়ার কেউ কিছুই বলেননি। হঠাৎ করে এখন কারা অভিযোগ করছেন, কেনই বা অভিযোগ করছেন? তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না তাঁরা। অসুস্থ বৃদ্ধ দম্পতির পক্ষে একা থাকা সম্ভব নয়। সে ক্ষেত্রে মেয়েজামাই যদি পাড়া ছাড়া হতে বাধ্য হন তাহলে কী হবে- তা নিয়ে দুশ্চিন্তায় দিন গুণছেন তাঁরা।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored








