অভিষেকের ব়্যাম্পে ‘ভূত’: এরকম বহু অভিযোগ, রিপোর্ট তলবে মেনে নিল কমিশন

অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা তৈরির যে পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছে তার ভুল প্রতি পদক্ষেপে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বারুইপুরের (Baruipur) সভামঞ্চ থেকে সেই ভুলের শিকার তিন সহ নাগরিককে তুলে ধরেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এরপরই শুধু এই তিন ক্ষেত্র নয়, অন্তত ১৫টি ক্ষেত্রে জীবিত ভোটারকে মৃত (dead voter) বলে তালিকায় প্রকাশ করার অভিযোগ মেনে নিল নির্বাচন কমিশন (Election Commission)।
Sponsored

১৬ ডিসেম্বর রাজ্যের ভোটারদের খসড়ার তালিকা (draft voter list) প্রকাশ করে নির্বাচন কমিশন। আর সেখানে বহু জীবিত মানুষকে মৃত ভোটার বলে তুলে ধরা হয়েছিল। যার উদাহরণ ছিলেন ডানকুনির তৃণমূল কাউন্সিলর। দক্ষিণ ২৪ পরগনা থেকে এরকম আরও তিনজনকে শুক্রবারের মঞ্চে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এরপরই নির্বাচন কমিশনের সিইও দফতরের (CEO office) তরফ থেকে এই তিনজনের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হল। সেই সঙ্গে জানানো হল, জীবিত ভোটারকে মৃত (dead voter) হিসেবে খসড়া তালিকায় প্রকাশ হওয়ার অন্তত ১২ থেকে ১৫টি অভিযোগ (complaint) দায়ের হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই রিপোর্ট তলব করা হয়েছে।
কিন্তু কেন এই ভুল? নির্বাচন কমিশনের সাফাই, এটি খসড়া তালিকা। এক্ষেত্রে ভুল হলে পূর্ণাঙ্গ তালিকায় (final voter list) তা সংশোধন করার সুযোগ রয়েছে। এমনকি ফর্ম-৬ (Form-6) পূরণ করেও ভোটার তালিকায় নাম তোলা সম্ভব। সেক্ষেত্রে কমিশনের আধিকারিকদের ভুলে এই ধরনের ঘটনা ঘটে থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন, এমনটাও জানানো হল।
আরও পড়ুন : কেন ব়্যাম্প? ৩ ‘ভূত’কে হাঁটিয়ে কমিশনকে তীব্র কটাক্ষ অভিষেকের
স্বাভাবিকভাবেই স্পষ্ট, যেভাবে কেন্দ্রের বিজেপি সরকারের হুকুম তামিল করতে নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন, সেই পদ্ধতির দায় এতদিন বিএলও-দের নিতে হয়েছে। এবার আরও অনেক সরকারি আধিকারিকের উপর দায় চাপিয়ে নিজেদের ভুল ঢাকার চেষ্টায় নির্বাচন কমিশন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
7h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
14h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
17h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
